সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সরকারের ব্যর্থতায় ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে: অ্যাডভোকেট জুবায়ের সিলেটসহ সারাদেশে ইউপি নির্বাচনে ভোটার ১৩ কোটি সিলেটে বিদ্যুৎ নিয়ে সুখবর, হচ্ছে আধুনিকায়ন ও সম্প্রসারণ সিলেটে এসেছিলেন নারী-পুরুষ ও শিশুসহ ১৮ জনের একটি দল ও বদির ছেলে, ভাই সিলেট সীমান্তে চোরাচালানি পণ্য জব্দ ৩২ লাখ টাকার সিলেটে সাবেক এমপি বদির ছেলে,ভাইসহ গ্রেপ্তার ৪ জন প্রেস বিজ্ঞপ্তি প্রেস বিজ্ঞপ্তি মদিনা আবাসিক এলাকা ও ভাওয়াল টিলার দুটি সড়ক উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী ও সিসিক প্রশাসক সিলেটে বিএনপির সমাবেশে শেখ হাসিনার উদ্দেশে বাণিজ্যমন্ত্রী

জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: জেলা প্রশাসক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৯:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ ১৪৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি :

সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেছেন, যে কোন সমস্যায় জনগন যাতে সবার উপরে স্থান পায় সে লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে। জনগন ভালো থাকলে বিশ্বনাথ ভালো থাকবে,  সিলেট ভালো থাকবে, বাংলাদেশ ভালো থাকবে। তাই জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।তিনি মঙ্গলবার (১২ ডিসেম্বের) দুপুরে সিলেটের বিশ্বনাথে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সূধীজনের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় একথাগুলো বলেন।

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তারা উপজেলার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এরপর বাসিয়া নদী দখলদারমুক্ত, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন দপ্তরে জনবল সংকট, জন্মনিবন্ধন সংশোধনে সহজীকরণ, রাস্তাঘাট দ্রুত সংস্কার, শিক্ষাপ্রতিষ্ঠানে জটিলতা নিরসন, পৌর শহরে যানজট নিরসন, উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি’সহ প্রত্যেকটি সমস্যায় সমাধান বিষয়ে আলোচনা করেন জেলা প্রশাসক। আলোচনা সভায় যোগদানের পূর্বে বিশ্বনাথ পৌরসভার ব্যবস্থাপনায় ও উপজেলা প্রশাসনের তত্ত¡বধানে পৌর শহরের নতুন বাজারের ধানহাটায় ‘ন্যায্য মূল্যের দোকান’র উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।

উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলার লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন সুমন, প্রাণীসম্পদ কর্মকর্তা নাহিদ নওরিন, প্রকৌশলী আবু সাঈদ, নির্বাচন কর্মকর্তা স্বর্ণালী চক্রবর্তী, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, উপজেলা খেলাফত মজলিসের তত্ত্বাবধায়ক মাওলানা কাজী আব্দুল ওয়াদুদ, বিশ্বনাথ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মানিক মিয়া, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুনিল কান্তি দে, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নবীন সোহেল, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, ইসলামী ফাউন্ডেশনের কর্মকতা আব্দুল আজিজ, ব্র্যাক ম্যানেজার আব্দুল আলীম, বৈষম্যবিরোধী আন্দোলনের সিলেটের সমন্বয়ক মিসবাহ উদ্দিন। এসময় সভায় বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: জেলা প্রশাসক

আপডেট সময় : ১১:৫৯:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪