সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট বিভাগে হাম ও রুবেলা আক্রান্তে মৃত্যু ৩, ভর্তি ৫৫০ পদোন্নতি লাভ করায় প্রফেসর ডা. মোঃ অলিউর রহমানকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জৈন্তাপুরে ৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেটে নিরাপত্তা জোরদার, বাড়ছে নজরদারি সিলেট বিভাগে ৮ জনের  কারাদণ্ড সিলেট সীমান্তে যৌথ অভিযানে বিস্ফোরক উদ্ধার সিলেটের বিয়ানীবাজার পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেফতার – ৩ প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক

সিলেট বিভাগে হাম ও রুবেলা আক্রান্তে মৃত্যু ৩, ভর্তি ৫৫০

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৫:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেট বিভাগে হাম ও রুবেলা আক্রান্ত হয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)-এর কার্যালয় থেকে প্রকাশিত ‘হাম ও রুবেলা রোগীর দৈনিক প্রেস বিজ্ঞপ্তি’তে এ তথ্য জানানো হয়েছে।

মৃত্যু হওয়া শিশুরা হল- সুনামগঞ্জের ছাতক উপজেলার রফিক উল্লার ১ বছর ২ মাসের মেয়ে মুনতাহা জান্নাত ফারিহা, দোয়ারাবাজার উপজেলার সুমন দাসের ৯ মাস বয়সী ছেলে বর্ষণ এবং মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শতলাল দাসের এক বছর বয়সী মেয়ে প্রিয়নশী দাস।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা যায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে হাম ও রুবেলার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ হাজার ৮৪০ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৫৫০ জন এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে পাঁচজনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬৪ জন।

জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে অদ্যাবধি সিলেট বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২২১ জনে। জেলাওয়ারি হিসাব অনুযায়ী এ পর্যন্ত সিলেটে ১০১ জন, সুনামগঞ্জে ৭৬ জন, হবিগঞ্জে ৩৫ জন এবং মৌলভীবাজারে ১৭ জন রোগী মারা গেছেন।

এদিকে সর্বশেষ প্রতিবেদনে নতুন করে ৫ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন, যার ফলে ১ জানুয়ারি থেকে অদ্যাবধি বিভাগে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৪০ জনে। নতুন শনাক্ত ও নিশ্চিত রোগীদের মধ্যে সুনামগঞ্জে ৯২৬ জন, সিলেটে ৪৬৬ জন, হবিগঞ্জে ২৭৬ জন এবং মৌলভীবাজারে ১৭২ জন রয়েছেন।  

অন্যদিকে, সন্দেহজনক কেস হিসেবে নতুন ভর্তি হওয়া ১৬৪ জন রোগীর মধ্যে সিলেটে ১১০ জন, হবিগঞ্জে ৪০ জন, সুনামগঞ্জে ৯ জন এবং মৌলভীবাজারে ৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৫৫০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন, যার মধ্যে সরকারি হাসপাতালে ৪৬৭ জন এবং বেসরকারি হাসপাতালে ৮৩ জন ভর্তি আছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট বিভাগে হাম ও রুবেলা আক্রান্তে মৃত্যু ৩, ভর্তি ৫৫০

আপডেট সময় : ১০:০৫:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬