সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটের কোম্পানীগঞ্জ পুলিশের পৃথক অভিযানে ভারতীয় পণ্য ভারতীয় ঔষধসহ গ্রেফতার ২ সিলেটে গোয়াইনঘাট ও জৈন্তাপুরে ধ্বংস ২০ বোমা মেশিন, ৩০ নৌকা শিক্ষার্থীরা রাতে ঘরের বাইরে আড্ডা দিলেই গ্রেপ্তার করবে পুলিশ পোশাক শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান মন্ত্রী আরিফুলের সিলেটে ৩৩ লাখ টাকার বুঙ্গার মাল জব্দ সিলেটে টিকার আওতায় ৩৭২৩ বেওয়ারিশ কুকুর মুড়ারবন্দ দরবার শরীফে বিশ্ব সুফী সংস্থার আলোচনা সভা ও হবিগঞ্জ জেলা কমিটি গঠন সিলেটে দুই ফুডস দোকানে অভিযান, জরিমানা-৩০ হাজার পুলিশের গাড়ির সামনেই যুবলীগের বিক্ষোভ মিছিল সিলেটে অনৈতিক কাজে জড়িত থাকায় আবাসিক হোটেল সিলগালা, আটক ৫

পোশাক শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান মন্ত্রী আরিফুলের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫০:২০ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার।রবিবার (১ নভেম্বর) থেকে এ বোর্ড কার্যকর হচ্ছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সংবাদ সম্মেলনে মন্ত্রী আরিফুল হক জানান, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (সংশোধিত ২০২৬)-এর ধারা ১৩৮-এর বিধান মোতাবেক ৬ সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হয়েছে।

নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান এই বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। নিরপেক্ষ সদস্য হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যক্ষ ড. মোসলেহ উদ্দিন আহমদ।

এ বিষয়ে মন্ত্রী আরিফুল হক বলেন, ‘আজকের এই মজুরি বোর্ড গঠনের মাধ্যমে আমাদের শ্রমিক ভাইদের দীর্ঘদিনের মূল দাবি পূরণ হলো। আমি আশা করি, তারা রাজপথ ছেড়ে দ্রুত নিজ নিজ কল-কারখানায় কাজে যোগ দেবেন এবং উৎপাদনমুখী পরিবেশে অবদান রাখবেন।

নতুন নির্ধারিত নিম্নতম মজুরির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মজুরি বোর্ড ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছে। বোর্ডের সদস্যরা দ্রুততম সময়ের মধ্যে স্বাধীনভাবে পারস্পরিক আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে একটি উপযুক্ত মজুরি নির্ধারণ করবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পোশাক শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান মন্ত্রী আরিফুলের

আপডেট সময় : ১১:৫০:২০ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬