সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে দুই ফুডস দোকানে অভিযান, জরিমানা-৩০ হাজার পুলিশের গাড়ির সামনেই যুবলীগের বিক্ষোভ মিছিল সিলেটে অনৈতিক কাজে জড়িত থাকায় আবাসিক হোটেল সিলগালা, আটক ৫ সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধনকালে সিসিক প্রশাসক মাধবপুরে পুলিশের বড় অভিযান, বিপুল পরিমাণ মাদক উদ্ধার সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের বিশেষ মশক নিধন অভিযান শুরু সিলেটের আইনশৃঙ্খলা বিষয়ক উচ্চপর্যায়ের সভা আইনশৃঙ্খলা বিষয়ক উচ্চপর্যায়ের সভা জিন্দাবাজারে নালায় আবর্জনা-পয়োবর্জ্য, স্বাস্থ্য ঝুঁকি সিলেট সীমান্তে ৩৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

সিলেটে দুই ফুডস দোকানে অভিযান, জরিমানা-৩০ হাজার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৯:৩২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেটের আম্বরখানায় আরকেডিয়া ফুড জোনে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি ফুডকার্টকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (অক্টোবর) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে ‘ঢাকাইয়া’ নামের দোকানকে ২০ হাজার টাকা এবং ‘এমব্রোসিয়া’কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
 
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের কর্মকর্তারা জানান, ফুড জোনটির অধিকাংশ দোকানের অবস্থা সন্তোষজনক ছিল। তবে এই দুটি প্রতিষ্ঠানে বেশ কিছু অনিয়ম পাওয়া যায়।

এর মধ্যে অন্যতম ছিল অনুমোদনহীন সস ও মসলা ব্যবহার। অভিযানের সময় এসব পণ্য লুকিয়ে রাখার চেষ্টাও করা হয়। এ ছাড়া ফ্রিজে মাছ-মাংসের সঙ্গে সেদ্ধ ছোলা সংরক্ষণ এবং জুস তৈরির জন্য নিম্নমানের ফল কেটে রাখার প্রমাণ পাওয়া যায়।

এবিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা সাংবাদিকদের জানান, ভোক্তারা তুলনামূলক বেশি দাম দিয়ে ভালো মানের খাবার খেতে ফুডকার্টে আসেন। তাই খাবারের মান ও নিরাপদ সংরক্ষণের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম মেনে নেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে দুই ফুডস দোকানে অভিযান, জরিমানা-৩০ হাজার

আপডেট সময় : ০১:৪৯:৩২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬