সংবাদ শিরোনাম ::
মাধবপুরে পুলিশের বড় অভিযান, বিপুল পরিমাণ মাদক উদ্ধার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:৪৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
শেখ মো শাহীন উদ্দীন মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে প্রায় শতাধিক বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ।
আজ তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই মাদকের চালানটি উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি চক্র মাধবপুর সীমান্ত দিয়ে এই মাদক পাচার করে আসছিল। জড়িতদের ধরতে অভিযান চলছে।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, মাধবপুরকে মাদকমুক্ত করতে পুলিশ বদ্ধপরিকর৷



























