সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প সিলেটের সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ইসমাইলের মৃত্যুতে শোকবার্তা সিলেটে জলাবদ্ধতা নিরসনে সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ – বাণিজ্যমন্ত্রী সিলেট শাহজালাল (রহ.)-এর মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১৩ সদস্যের কমিটি গঠন সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে ডিসির দেয়া ৫ লাখ টাকার উৎস নিয়ে প্রশ্ন সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠন কারবালার যুদ্ধে ইমাম হুসাইন (রাঃ) ও মাওলা আবুল ফজল আব্বাস আলামদার (আঃ)-এর শাহাদাত হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্স বিতর্ক আর এক রহস্যময় বার্তা দিলেন সাবেক সিটি মেয়র ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক
হবিগঞ্জ বানিয়াচংয়ে নবাগত ওসির সাথে সাংবাদিক নেতৃবৃন্দের মতবিনিময়

হবিগঞ্জ বানিয়াচং প্রতিনিধি :

বানিয়াচং থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলামের সাথে সাংবাদিক নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৭ আগস্ট) দপুরে বানিয়াচং থানার গুলঘরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বানিয়াচংয়ে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নির্মূলে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন মোঃ আমিনুল ইসলাম।

তিনি বলেন, অপরাধ নির্মূলে মানুষকে সচেতন করতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। আর মানুষ সচেতন হলে দেশ এগিয়ে যাবে। তিনি আরো বলেন, আসার প্রথম কাজ পুলিশের উপর মানুষের হারানো আস্থা ফিরিয়ে আনা। পুলিশ জনগণের সেবক হিসেবে কাজ করবে বলেও জানান তিনি।

এছাড়া জিডি, মামলা এফআইআরসহ সকল পুলিশি সেবা বিনা ফিতে দেয়ার আশ্বাস প্রদান করেন তিনি। এছাড়া পুলিশ কিলারেন্সে সরকারি ফি ব্যাথিত আর কোন টাকা কাউকে প্রদান না করতে অনুরোধ জানিয়েছেন। সাংবাদিক নেতৃবৃন্দ বানিয়াচংয়ের উন্নয়ন অগ্রযাত্রায় গণমাধ্যমের ভূমিকা, স্থানীয় গণমাধ্যমের বিস্তৃতি এবং সামাজিক-রাজনৈতিক ও সাংস্কৃতিক পেক্ষাপট এবং সাম্প্রদায়িক সম্প্রীতির তথ্যতুলে ধরে বক্তব্য রাখেন। সাংবাদিক নেতৃবৃন্দ থানা প্রশাসনকে সকল ভাল কাজে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেছেন।


এ সময় বক্তব্য রাখেন, বানিয়াচং থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রহিম, সাংবাদিক এস এম খোকন, কামরুল হাসান কাজল প্রমুখ। এছাড়া স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট সরকারের পতনের পর গত শুক্রবার (২৩ আগস্ট) বানিয়াচং থানায় নতুন ওসি হিসেবে মোঃ আমিনুল ইসলাম যোগদান করেছেন। তার বাড়ি নরসিংদী জেলায়। তিনি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে কর্মরত ছিলেন।