নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- আপডেট সময় : ০২:১৯:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে
সিসিকের সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি
স্টাফ রিপোর্টার :
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিসিক হলো নগরবাসীর সবার প্রতিষ্ঠান। সীমিত আয়ের মাঝেও নগরীর সকল ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা।
সোমবার (৯ নভেম্বর) বাদ আসর সিলেট নগরীর নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
পরিদর্শনকালে সিসিক প্রশাসক মসজিদের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং মুসল্লিদের সাথে মতবিনিময় করেন। এ সময় নয়াসড়ক জামে মসজিদের বিদ্যমান সকল সমস্যা দ্রুত চিহ্নিত করে তা সমাধানে বিশেষ উন্নয়ন প্রকল্প গ্রহণের আশ্বাস দেন তিনি।
নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শন ও মতবিনিময় সভার পর স্থানীয় মুসল্লিরা প্রশাসকের এই সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানান এবং মসজিদের উন্নয়নে সিটি কর্পোরেশনের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। এ সময় অন্যান্যের মধ্যে সিসিকের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং নয়াসড়ক জামে মসজিদের মুসল্লিবৃন্দ ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এরপর সিসিক প্রশাসক হযরত মানিকপীর (রহ.) কবরস্থান পরিদর্শন করেন।

























