মুড়ারবন্দ দরবার শরীফে বিশ্ব সুফী সংস্থার আলোচনা সভা ও হবিগঞ্জ জেলা কমিটি গঠন
- আপডেট সময় : ০৮:০৫:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে
শেখ মো শাহীন উদ্দীন মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ঐতিহাসিক মুড়ারবন্দ ১২০ আউলিয়া দরবার শরীফে বিশ্ব সুফী সংস্থার উদ্যোগে সুফী সঙ্গ আলোচনা সভা ও হবিগঞ্জ জেলা আংশিক পর্ষদ কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় দরবার শরীফ প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুড়ারবন্দ ১২০ আউলিয়া দরবার শরীফের মোতাওয়াল্লী গদীনশীন পীরজাদা আলহাজ্ব সৈয়দ শফিক আহমেদ চিশতী (সফি) এবং পরিচালনা করেন দরবারের সাজ্জাদানশীন সৈয়দ মুরাদ আহাম্মদ চিশতী।
আলোচনা সভায় জেলার বিভিন্ন মাজার ও দরবারের খাদেম, আশেকান-ভক্ত, ধর্মপ্রাণ মুসল্লি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিশ্ব সুফী সংস্থার নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ব সুফী সংস্থা কেন্দ্রীয় কার্যকরী নির্বাহী কমিটির সদস্য আফতাব জিলানী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা তৌহিদুল ইসলাম, শায়েস্তাগঞ্জ দাউদনগর মধ্য হাবেলী সাহেব বাড়ির সিনিয়র সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন এবং হবিগঞ্জ রিচি দরবার শরীফের মোতাওয়াল্লী পীরজাদা আলহাজ্ব সৈয়দ শামসুদ্দিন সহ অনেকে।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “ইসলাম হচ্ছে শান্তি ও মানবতার ধর্ম। সুফীবাদ মানুষের আত্মশুদ্ধি ও নৈতিকতা জাগ্রত করে। বর্তমান সমাজে হিংসা, বিভেদ ও নৈতিক অবক্ষয় দূর করতে সুফী দর্শনের শিক্ষা ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হবে।”
পরে বিশ্ব সুফী সংস্থার হবিগঞ্জ জেলা আংশিক পর্ষদ কমিটি ঘোষণা করা হয়। এতে নুরুল ইসলাম ফটিককে আহ্বায়ক এবং সৈয়দ মুরাদ আহমেদ চিশতী, লিটন শাহ ফকির, আনোয়ার হোসেন মোহন সহ আরও অনেককে সদস্য করে কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন পীরজাদা সৈয়দ মুরাদ আহমেদ চিশতী।
















