সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান আইনশৃঙ্খলা বিষয়ক উচ্চপর্যায়ের সভা জিন্দাবাজারে নালায় আবর্জনা-পয়োবর্জ্য, স্বাস্থ্য ঝুঁকি সিলেট সীমান্তে ৩৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ সিলেট ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে: বাণিজ্যমন্ত্রী সিলেট জৈন্তাপুরে নৌকাপ্রতি ২ হাজার টাকা আদায়ের অভিযোগ সিলেটে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পাচ্ছেন নবনিয়োগপ্রাপ্ত ১৬ কর্মকর্তা সিলেটের ৩ কর্মকর্তা বদলি, একই সঙ্গে পদায়ন নয়াবাজার মণিপুরী পাড়ায় মতবিনিময় সভায় সিসিক প্রশাসক সিলেট ঐতিহাসিক শাহী ঈদগাহ উন্নয়ন কাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক সিসিক প্রশাসকের সঙ্গে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল স্পিকার মুস্তাক আহমদের সাক্ষাৎ

আইনশৃঙ্খলা বিষয়ক উচ্চপর্যায়ের সভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার :

সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক, জুয়া ও কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে কঠোর নির্দেশনা দিয়েছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীর। তিনি বলেছেন, “সিলেট একটি শান্তিময় জনপদ। এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি কোনোভাবেই কাম্য নয়। নাগরিক ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের মূল দায়িত্ব।”

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সম্মেলন কক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক এক উচ্চপর্যায়ের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সিলেট বিভাগের সিভিল প্রশাসক ও পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, “জনগণ বিপুল বিশ্বাস ও আস্থা রেখে ভোট দিয়ে আমাদের দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছেন। জনগণের এই বিশ্বাসের মর্যাদা আমাদের অবশ্যই রাখতে হবে। মানুষ যাতে ঘরে ও বাইরে নির্ভয়ে চলাফেরা করতে পারেন এবং ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা পরিচালনা করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করতে হবে।”

অনলাইন জুয়া, মাদক এবং কিশোর গ্যাংয়ের অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি অনুসরণের তাগিদ দিয়ে মন্ত্রী বলেন, “সব অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি কিশোর ও তরুণরা যাতে মাদক বা অনলাইন জুয়ার মতো অপরাধে জড়িয়ে না পড়ে, সে লক্ষ্যে সামাজিক সচেতনতামূলক প্রচারণা জোরদার করতে হবে।”

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, পুলিশ সুপার চৌধুরী মো. জাবের সাদেক, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী এবং জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আইনশৃঙ্খলা বিষয়ক উচ্চপর্যায়ের সভা

আপডেট সময় : ০১:০৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬