সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট জৈন্তাপুরে নৌকাপ্রতি ২ হাজার টাকা আদায়ের অভিযোগ সিলেটে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পাচ্ছেন নবনিয়োগপ্রাপ্ত ১৬ কর্মকর্তা সিলেটের ৩ কর্মকর্তা বদলি, একই সঙ্গে পদায়ন নয়াবাজার মণিপুরী পাড়ায় মতবিনিময় সভায় সিসিক প্রশাসক সিলেট ঐতিহাসিক শাহী ঈদগাহ উন্নয়ন কাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক সিসিক প্রশাসকের সঙ্গে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল স্পিকার মুস্তাক আহমদের সাক্ষাৎ সিলেট শ্রমিক ইউনিয়নের কল্যাণ তহবিলের অনুদান বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন,, এমন প্রধানমন্ত্রীই চায় জনগণ কক্সবাজারে রিসোর্টে ১০ পর্যটকের মৃত্যু

সিলেটের ৩ কর্মকর্তা বদলি, একই সঙ্গে পদায়ন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেট বিভাগে তিনজন সাব-রেজিস্ট্রারকে বদলি করা হয়েছে। একই সঙ্গে বিভাগের বিভিন্ন কার্যালয়ে নতুন করে চারজনকে পদায়ন করা হয়েছে। সারা দেশে মোট ৮৫ জন সাব-রেজিস্ট্রারকে বদলি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।
 
সোমবার (২৬ অক্টোবর) জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকার মোহাম্মদপুর থেকে আব্দুল কাদিরকে সিলেট সদর, কক্সবাজারের উখিয়া থেকে মো. মোরশেদ আলমকে সিলেটের জৈন্তাপুর, ঢাকার শ্যামপুর থেকে মো. আখলাকুর রহমানকে সুনামগঞ্জের জগন্নাথপুর এবং ঢাকার পল্লবী থেকে মো. জাহিদুল হককে মৌলভীবাজারের রাজনগরে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, সিলেট সদরের মিনহাজ উদ্দিনকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ, সুনামগঞ্জের দোয়ারাবাজারের মো. তফাজ্জল হোসেনকে নরসিংদীর পলাশ এবং সিলেটের বিয়ানীবাজারের মো. জয়নাল আবেদীনকে ফেনীর ছাগলনাইয়ায় বদলি করা হয়েছে।
 
প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রশাসনিক কার্যক্রমের সমন্বয়ের স্বার্থে নিবন্ধন অধিদপ্তরের স্মারকের পরিপ্রেক্ষিতে এ বদলির আদেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অনুযায়ী, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৯ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করতে হবে।

এ ছাড়া নতুন কর্মস্থলে যোগদানের বিষয়ে প্রয়োজনীয় বিজ্ঞপ্তি জারির জন্য মহাপরিদর্শক, নিবন্ধনকে অনুরোধ জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটের ৩ কর্মকর্তা বদলি, একই সঙ্গে পদায়ন

আপডেট সময় : ০৩:০০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬