সিলেটের জৈন্তাপুর থানা পুলিশের অভিযানে ভারতীয় মদ,ফেনসিডিল,ইয়াবাসহ গ্রেফতার ৩
- আপডেট সময় : ০২:২৮:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
প্রেস বিজ্ঞপ্তি
সিলেটের জৈন্তাপুর থানা পুলিশের অভিযানে ২১৬ বোতল ভারতীয় মদ, ৪০ বোতল ফেনসিডিল এবং ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩
অদ্য ১৭/১০/২০২৬ খ্রি. দুপুর ১২:৩০ ঘটিকার সময় সিলেট জেলার জৈন্তাপুর থানাধীন ৫নং ফতেপুর ইউপির হরিপুর সাকিনস্থ সিলেট তামাবিল মহাসড়কের সিলেট অভিমুখী হরিপুর পুলিশ চেকপোস্টে কর্তব্যরত পুলিশ সদস্যরা ০১টি ট্রাক, রেজি নং- ঢাকা মেট্রো-ট- ২৪-৪৭৪১ এর পেছনের বডি তল্লাশি করে ২১৬ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ, ৪০ বোতল ফেনসিডিল, ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট, মূল্য আনুমানিক ০৯ লক্ষ টাকা উদ্ধারপূর্বক, উদ্ধারকৃত মদ ও মদ বহনকারীট্রাক, রেজি নং- ঢাকা মেট্রো-ট- ২৪-৪৭৪১, মূল্য আনুমানিক ২৮,০০,০০০/- জব্দ করা হয়। উক্ত ঘটনায় ১। মো: মিরাজ বাবু(২৩), পিতা- মো: আরিফ হোসেন, মাতা- মোছা: মেরিনা বেগম, গ্রাম- ভুলিপাড়া(খরপা) ডাকঘর- শিশাহাট, থানা- পোরশা, জেলা- নওগা, ২। মো: ইদ্রিস আলী(৩৮)
পিতা: আব্দুর রাজ্জাক
মাতা- রহিমা বেগম
গ্রাম-এনায়েতপুর( ব্রাহ্মনপাড়) এনায়েতপুর ইউপি, থানা: মহাদেবপুর, জেলা: নওগাঁ,
ও ৩। মো: রমজান হোসেন প্রকাশ তামিম(২৪)
পিতা: মৃত মোহাম্মদ আব্দুল হামিদ, মাতা: বিমাতা- মোছাম্মদ জরিনা বেগম, গ্রাম:- কাশিপুর, ৭ নং পাটিচরা ইউপি, থানা- পত্নিতলা, জেলা- নওগাগণকে গ্রেফতারপূর্বক পুলিশ হেফাজতে নেয়া হয়। এ সংক্রান্তে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।




















