সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে দুই ফুডস দোকানে অভিযান, জরিমানা-৩০ হাজার পুলিশের গাড়ির সামনেই যুবলীগের বিক্ষোভ মিছিল সিলেটে অনৈতিক কাজে জড়িত থাকায় আবাসিক হোটেল সিলগালা, আটক ৫ সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধনকালে সিসিক প্রশাসক মাধবপুরে পুলিশের বড় অভিযান, বিপুল পরিমাণ মাদক উদ্ধার সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের বিশেষ মশক নিধন অভিযান শুরু সিলেটের আইনশৃঙ্খলা বিষয়ক উচ্চপর্যায়ের সভা আইনশৃঙ্খলা বিষয়ক উচ্চপর্যায়ের সভা জিন্দাবাজারে নালায় আবর্জনা-পয়োবর্জ্য, স্বাস্থ্য ঝুঁকি সিলেট সীমান্তে ৩৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

পুলিশের গাড়ির সামনেই যুবলীগের বিক্ষোভ মিছিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৪:১৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম মহাসড়কে পুলিশের গাড়ির সামনেই বিক্ষোভ মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নেতাকর্মীরা।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলটির নেতাদের বিরুদ্ধে দেওয়া রায়ের প্রতিবাদে বুধবার (২৮ অক্টোবর) ভোরে কামারখন্দ উপজেলার শহীদনগর বাগবাড়ি এলাকায় এ মিছিল করেন তারা।

মিছিলের ছবি ও ভিডিও ইতোমধ্যে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ফেসবুক অ্যাকাউন্টে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজেও মিছিলের ছবি পোস্ট করা হয়েছে।

ছড়িয়ে পড়া ভিডিওতে জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল হকের সমর্থকদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তাদের ‘যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘হই হই রই রই, বিএনপি গেলি কই’ এবং ‘হই হই রই রই, জামায়াত-শিবির গেলি কই’ স্লোগান দিতে শোনা যায়।
 
ভিডিওতে দেখা যায়, মিছিল চলাকালে সড়কের পাশ দিয়ে পুলিশের একটি গাড়ি যাচ্ছিল। এ সময় মিছিলে অংশ নেওয়া কয়েকজনকে চিৎকার করে বলতে শোনা যায়, ‘কেউ কাছে আসবি না, কেউ সামনে আসবি না।’

এ বিষয়ে জানতে যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলামের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

কামারখন্দ থানার ওসি হাসমত আলি বলেন, মিছিলটি কামারখন্দ থানা এলাকায় হলেও মহাসড়কটি যমুনা সেতু পশ্চিম থানার আওতাধীন।

এ বিষয়ে জানতে সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনিও ফোন ধরেননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পুলিশের গাড়ির সামনেই যুবলীগের বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০১:৪৪:১৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬