সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা সিলেটে সংস্কার ও মেরামতের জন্য বিভিন্ন কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা সিলেট সিএনজি ফিলিং স্টেশন ও কনভার্সন ওয়ার্কশপ মালিকরা গ্যাসের চাপ স্বাভাবিক ও হয়রানি বন্ধের দাবি জানান শাবিপ্রবিতে  সাস্ট রিসার্চ সোসাইটির সভাপতি তামিম, সম্পাদক সিনজা সিলেট রাষ্ট্রপতির আগমনে বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট সফর করবেন। সফরকালে সিলেট সিটি করপোরেশন (সিসিক) প্রাঙ্গণে তাঁকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে।

এ উপলক্ষে বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার সার্বিক প্রস্তুতি সম্পর্কে তাঁকে অবহিত করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন সিসিক প্রশাসক। এ সময় তিনি রাষ্ট্রপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সাক্ষাৎকালে আব্দুল কাইয়ুম চৌধুরী রাষ্ট্রপতির আগামী ১৫ সেপ্টেম্বরের সিলেট সফরের কর্মসূচি সম্পর্কে তাঁকে বিস্তারিত অবহিত করেন। পাশাপাশি সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে নাগরিক সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি ও সার্বিক আয়োজন নিয়েও আলোচনা করেন।

সিসিক প্রশাসক জানান, রাষ্ট্রপতিকে বরণ করে নিতে সিলেটবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তাঁর সফরকে কেন্দ্র করে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের প্রস্তুতিও প্রায় সম্পন্ন করা হয়েছে।

উল্লেখ্য, রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষে আগামী ১৫ সেপ্টেম্বর বিকেলে সিলেট সিটি করপোরেশনের নগরভবন প্রাঙ্গণে তাঁকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক

আপডেট সময় : ০৩:০১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬