সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উৎসবে সিসিক প্রশাসক সিসিকের উন্নয়নকাজ পরিদর্শনকালে বাণিজ্যমন্ত্রী শ্রীরামপুরে সড়ক উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জেলা পরিষদের কৃতী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রীশিক্ষার সব ধারায় সামঞ্জস্য আনতে হবে বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি

সিসিকের উন্নয়নকাজ পরিদর্শনকালে বাণিজ্যমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৬:১৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী

নগরীর উন্নয়ন পরিকল্পনা তুলে ধরলেন সিসিক প্রশাসক

স্টাফ রিপোর্টার :

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তিনি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার ও উন্নয়নকাজ পরিদর্শন করেন।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মন্ত্রী ৩১ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় যান। সেখানে আরসিসি পদ্ধতিতে চলমান সড়ক উন্নয়নকাজের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন। কাজের মান নিয়ে সন্তোষ প্রকাশের পাশাপাশি ঠিকাদার ও সংশ্লিষ্ট প্রকৌশলীদের দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন।

এ সময় মন্ত্রী বলেন, সরকারি উন্নয়নকাজে কোনোভাবেই গুণগত মানের সঙ্গে আপস করা যাবে না। নির্ধারিত সময়ের মধ্যে সর্বোচ্চ মান বজায় রেখে কাজ সম্পন্ন করতে হবে। নগরবাসীর নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে উন্নয়নকাজ দ্রুত শেষ করার ওপরও গুরুত্ব দেন তিনি।

পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী নগরীর উন্নয়নকাজের অগ্রগতি ও গুণগত মান বজায় রাখার বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

এ সময় সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী নগরীর সার্বিক উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। তিনি চলমান প্রকল্পগুলোর অগ্রগতি এবং নগরীর সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে সিটি করপোরেশনের নেওয়া উদ্যোগ সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।

পরিদর্শনকালে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রজি উদ্দিন খান ও শামসুল হক পাটোয়ারী, সহকারী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিসিকের উন্নয়নকাজ পরিদর্শনকালে বাণিজ্যমন্ত্রী

আপডেট সময় : ১২:০৬:১৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬