সিলেটে আরও একজনের প্রাণ হানি
- আপডেট সময় : ০২:০৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :
সিলেট বিভাগে হাম পরিস্থিতি উদ্বেগজনক, প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও হাসপাতালে ভর্তি সন্দেহজনক রোগীর সংখ্যা।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগে এক শিশুর মৃত্যু হয়েছে।
মৃত শিশুটি সুনামগঞ্জ সদর উপজেলার বাসিন্দা তার নাম জান্নাত জালালাবাদ (৩) । গত ২ নভেম্বর রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
স্বাস্থ্য বিভাগের ৪ নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৩৮ জনে। এর মধ্যে সিলেটে ৪৪২, হবিগঞ্জে ১৮১, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জন। হবিগঞ্জের শনাক্ত রোগীদের মধ্যে দুজনের রুবেলা রয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩৬ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম রোগী ভর্তি রয়েছেন ৪৯৯ জন।
জেলাভিত্তিক মৃত্যুর পরিসংখ্যানে দেখা যায়, এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে ১৯৭ জন এবং নিশ্চিত হাম রোগে ১০ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ২০৭ জন। এর মধ্যে সিলেটে ৮৩, হবিগঞ্জে ৩৩, মৌলভীবাজারে ১৭ এবং সুনামগঞ্জে ৭৪ জনের মৃত্যু হয়েছে।

























