সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্প এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সব অবৈধ ক্লিনিক ফ্যাসিস্ট সরকারের আমলে চালু করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী সিলেটে অস্বাস্থ্যকর পরিবেশে অবৈধ রাসায়নিক ব্যবহার করায় প্রতিষ্ঠানের মালিককে অর্থদণ্ড ও এক বছরের কারাদণ্ড আইন কমিশনের সেমিনারে অংশ নিলেন এমইউ’র প্রফেসর আশরাফুর রহমান সিলেটে গ্যাস বন্ধের খবর, যা বলছে পেট্রোবাংলা ট্রাফিক আইন মানবো, নিরাপদ সিলেট গড়বো সিলেটে মতবিনিময় সভায় রুহুল কবির রিজভী সরকারকে বেকায়দায় ফেলার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলছে: সিলেটে রুহুল কবির রিজভী সিলেট সীমান্তে উদ্ধার এয়ারগান-ওয়াকিসেটসহ প্রায় ২১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেটে ব্যাটারিচালিত রিকশা-ইজিবাইক মালিক- শ্রমিকদের আনন্দ মিছিল

সিলেটে অস্বাস্থ্যকর পরিবেশে অবৈধ রাসায়নিক ব্যবহার করায় প্রতিষ্ঠানের মালিককে অর্থদণ্ড ও এক বছরের কারাদণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেট নগরীর লালদিঘীরপাড়স্থ একটি প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে অবৈধ রাসায়নিক ব্যবহার করে তৈরি হচ্ছিল সোলার জিনসিন ও ‘ফাইটার’ নামের সিরাপ।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে ৪টার দিকে পরিচালিত যৌথ অভিযান শেষে এমনটাই জানিয়েছে জেলা প্রশাসন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানে নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল আলম এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক আরিফ মুর্শেদ মিশু।

প্রশাসন জানায়, অভিযানে জামাল অ্যান্ড ব্রাদার্স নামক প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে অবৈধ রাসায়নিক দিয়ে বিপুল পরিমাণ সিরাপ তৈরি, বাজারজাত ও বিক্রি করা হচ্ছে। ঘনচিনি ও অনুমোদনহীন টেক্সটাইল কালার ব্যবহারের পাশাপাশি নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্যও মজুত ছিল। প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় সনদপত্র দেখাতে পারেনি।

এসব অনিয়মের ভিত্তিতে নিরাপদ খাদ্য আইনে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়। এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক শাহ জামালকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে ১০ বস্তা মালামাল জব্দ করে জনসমক্ষে ধ্বংস করা হয়।

অভিযানে সমন্বয় করেন সিলেট জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সৈয়দ সারফরাজ হোসেন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা। এ সময় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারী ও পুলিশের একটি দল উপস্থিত ছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে অস্বাস্থ্যকর পরিবেশে অবৈধ রাসায়নিক ব্যবহার করায় প্রতিষ্ঠানের মালিককে অর্থদণ্ড ও এক বছরের কারাদণ্ড

আপডেট সময় : ১২:৪১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬