সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট বিভাগে ৮ জনের  কারাদণ্ড সিলেট সীমান্তে যৌথ অভিযানে বিস্ফোরক উদ্ধার সিলেটের বিয়ানীবাজার পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেফতার – ৩ প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক সিলেটে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, কোনটিতে কবে ভোট ড. ইউনূসের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ সাবেক শিক্ষামন্ত্রী সিলেটের নাহিদ গ্রেফতার সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলা

সিলেট সীমান্তে যৌথ অভিযানে বিস্ফোরক উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৬:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বেশ কয়েকটি প্লাস্টিক বিস্ফোরক ও নেশাজাতীয় স্কার্ফ সিরাপ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানার সারিঘাট এলাকায় সীমান্ত থেকে ১২ কি.মি. অভ্যন্তরে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন- এসআরবি যৌথ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব বিস্ফোরক ও সিরাপ উদ্ধার করে।

বিজিবি জানায়, শ্রীপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১২৮০/১-এস ও ১২৮০/২-এস-এর মধ্যবর্তী স্থান থেকে ৪০০ গজ ভেতরে শ্রীপুর পিকনিক স্পট ঘেরাও করে বিজিবির ডগ স্কোয়াডের সাহায্যে সার্চ করে ১৯টি প্লাস্টিক বিস্ফোরক ও ৭টি স্কার্ফ সিরাপ উদ্ধার করা হয়।

বিজিবি আরও  জানায়, চলতি বছর বিজিবি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অভিযান চালিয়ে ১০টি অবৈধ, ৪৮ রাউন্ড গোলাবারুদ, ১৯টি প্লাস্টিক বিস্ফোরক, ৫০টি পাওয়ার জেল বিস্ফোরক, ৪৮টি ডেটোনেটর ও ৫৯ ফুট ডেটোনেটর কর্ড উদ্ধার করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল নূর উদ্দিন আহমদ এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ অস্ত্র ও গোলাবারুদের চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত। বিজিবি নিয়মিতভাবে সীমান্ত ও তার আশেপাশ এলাকায় বিশেষ অপারেশন পরিচালনা করছে। এছাড়াও বর্তমান পরিস্থিতি বিবেচনায় সকল প্রকার অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের জন্য বিজিবি এবং এসআরবির সমন্বয়ে এ ধরণের যৌথ অভিযানও চলছে। উদ্ধারকৃত বিস্ফোরক ও মালামাল বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট সীমান্তে যৌথ অভিযানে বিস্ফোরক উদ্ধার

আপডেট সময় : ০৮:৩৬:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬