সংবাদ শিরোনাম ::
সিলেটসহ সারাদেশে ইউপি নির্বাচনে ভোটার ১৩ কোটি
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:৪৬:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে
ভিউ নিউজ ৭১ ডেস্ক :
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ তালিকা অনুযায়ী দেশে এখন ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন।
বুধবার (২৫ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
জানা গেছে, দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯। এ তালিকায় ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত যাদের বয়স ১৮ হয়েছে তারা যুক্ত হয়েছেন।
তালিকায় যুক্ত হয়েছেন ৪ লাখ ৫২ হাজার ১০৬ জন। মোট ভোটারের মধ্যে নারী ভোটার ৬ কোটি ৩৪ লাখ ২১ হাজার ৮৭৮, পুরুষ ভোটার ৬ কোটি ৫৮ লাখ ৬ হাজার ৫৭৪ জন এবং ১ হাজার ২৯৭ জন হিজড়া ভোটার রয়েছেন।

























