সিলেট সীমান্তে চোরাচালানি পণ্য জব্দ ৩২ লাখ টাকার
- আপডেট সময় : ১১:৫২:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :
সিলেট সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৫ নভেম্বর) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) আটটি সীমান্ত ফাঁড়ির আওতায় এসব অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, অভিযানে ৩১ লাখ ৮৮ হাজার টাকার বেশি মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় টমেটো, বিভিন্ন ধরনের ফল, গরু, ক্রিম, চকলেট, আলু, চিনি, কম্বল, ওটস ও সনপাপড়ি। এ ছাড়া বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় রসুনও জব্দ করা হয়েছে।
জানা গেছে, ৪৮ বিজিবি লাফার্জ, বিছনাকান্দি, কালাইরাগ, সংগ্রাম, দমদমিয়া, প্রতাপপুর, সোনারহাট ও উৎমা সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করেন।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। জব্দ করা পণ্যগুলোর বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।






















