সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে এসেছিলেন নারী-পুরুষ ও শিশুসহ ১৮ জনের একটি দল ও বদির ছেলে, ভাই সিলেট সীমান্তে চোরাচালানি পণ্য জব্দ ৩২ লাখ টাকার সিলেটে সাবেক এমপি বদির ছেলে,ভাইসহ গ্রেপ্তার ৪ জন প্রেস বিজ্ঞপ্তি প্রেস বিজ্ঞপ্তি মদিনা আবাসিক এলাকা ও ভাওয়াল টিলার দুটি সড়ক উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী ও সিসিক প্রশাসক সিলেটে বিএনপির সমাবেশে শেখ হাসিনার উদ্দেশে বাণিজ্যমন্ত্রী মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি মহারাসলীলা শুরু মৌলভীবাজার সংস্কৃতি ও সম্প্রীতির মেলবন্ধনে খাসিয়াদের বর্ষবিদায় উৎসব সিলেট কল্যান সংস্থার মশা নিধনের দাবিতে মশারি মিছিল

সিলেটে সাবেক এমপি বদির ছেলে,ভাইসহ গ্রেপ্তার ৪ জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৩:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেট মহানগরীর একটি আবাসিক হোটেল থেকে গ্রেপ্তারকৃত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কক্সবাজারের সাবেক সাংসদ আব্দুর রহমান বদির ছেলে ও ভাইসহ চারজনকে কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) সকালে তাদের হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা ও ডিসি (সিটিএসবি) মো. আফজাল হোসেন।এর আগে মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে নগরীর জল্লারপাড়স্থ হোটেল গ্র্যাণ্ড প্যালেসে অভিযান চালিয়ে বুধবার ভোর ৫টার দিকে ওই চারজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে শাওন আরমান (২৮), ভাই আমিনুর রহমান আমিন (৪৫) ও আব্দুস শুক্কুর (৪২) এবং টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন (৪৫)।

জানা গেছে, জল্লারপাড় এলাকার হোটেল গ্র্যাণ্ড প্যালেসে নিষিদ্ধ যুবলীগের শীর্ষ কয়েকজন নেতা অবস্থান করছেন এমন খবর পেয়ে মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে কোতোয়ালি থানা ও ডিবি পুলিশ অভিযান চালায়। খবর পেয়ে ছাত্রদল ও যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মীরাও হোটেলটির নিচে অবস্থান নেন। হোটেল কর্তৃপক্ষ জানায়, সিলেট ভ্রমণের কথা বলে আটককৃতরা মঙ্গলবার সকালে এই হোটেলে উঠেছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে সাবেক এমপি বদির ছেলে,ভাইসহ গ্রেপ্তার ৪ জন

আপডেট সময় : ১১:৪৩:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬