সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান মদিনা আবাসিক এলাকা ও ভাওয়াল টিলার দুটি সড়ক উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী ও সিসিক প্রশাসক সিলেটে বিএনপির সমাবেশে শেখ হাসিনার উদ্দেশে বাণিজ্যমন্ত্রী মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি মহারাসলীলা শুরু মৌলভীবাজার সংস্কৃতি ও সম্প্রীতির মেলবন্ধনে খাসিয়াদের বর্ষবিদায় উৎসব সিলেট কল্যান সংস্থার মশা নিধনের দাবিতে মশারি মিছিল সিলেটে ৩৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেট বিভাগে হাম ও রুবেলা আক্রান্তে মৃত্যু ৩, ভর্তি ৫৫০ পদোন্নতি লাভ করায় প্রফেসর ডা. মোঃ অলিউর রহমানকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জৈন্তাপুরে ৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেটে নিরাপত্তা জোরদার, বাড়ছে নজরদারি

মদিনা আবাসিক এলাকা ও ভাওয়াল টিলার দুটি সড়ক উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী ও সিসিক প্রশাসক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৬:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) উদ্যোগে উন্নয়ন করা দুটি সড়ক উদ্বোধন করেছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি এবং সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে তাঁরা হযরত শাহপরান (রহ.) মাজার রোডসংলগ্ন মদিনা আবাসিক এলাকার একটি সড়ক এবং হযরত শাহপরান (রহ.) মাজার রোড থেকে ভাওয়াল টিলা পর্যন্ত সড়ক উদ্বোধন করেন।

সিসিকের উদ্যোগে মদিনা আবাসিক এলাকার সড়ক ও ড্রেন নির্মাণ এবং হযরত শাহপরান (রহ.) মাজার রোড থেকে ভাওয়াল টিলা পর্যন্ত সড়কের উন্নয়ন, সীমানাপ্রাচীর, রিটেইনিং ওয়াল ও ড্রেন নির্মাণকাজ সম্পন্ন করা হয়েছে। এসব উন্নয়নকাজের ফলে সংশ্লিষ্ট এলাকার যোগাযোগব্যবস্থা ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন হবে এবং স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মোনাজাতে অংশ নেন।

অনুষ্ঠানে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামসুল হক পাটোয়ারি ও রজি উদ্দিন খানসহ সিসিকের কর্মকর্তাবৃন্দ এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মদিনা আবাসিক এলাকা ও ভাওয়াল টিলার দুটি সড়ক উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী ও সিসিক প্রশাসক

আপডেট সময় : ০৩:১৬:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬