সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি মহারাসলীলা শুরু মৌলভীবাজার সংস্কৃতি ও সম্প্রীতির মেলবন্ধনে খাসিয়াদের বর্ষবিদায় উৎসব সিলেট কল্যান সংস্থার মশা নিধনের দাবিতে মশারি মিছিল সিলেটে ৩৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেট বিভাগে হাম ও রুবেলা আক্রান্তে মৃত্যু ৩, ভর্তি ৫৫০ পদোন্নতি লাভ করায় প্রফেসর ডা. মোঃ অলিউর রহমানকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জৈন্তাপুরে ৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেটে নিরাপত্তা জোরদার, বাড়ছে নজরদারি সিলেট বিভাগে ৮ জনের  কারাদণ্ড সিলেট সীমান্তে যৌথ অভিযানে বিস্ফোরক উদ্ধার

সিলেট কল্যান সংস্থার মশা নিধনের দাবিতে মশারি মিছিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৮:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেটে বাড়ছে মশার উৎপাত। বাসা-বাড়িতে দিনরাত সমানতালে কামড়াচ্ছে মশা। সিটি করপোরেশন মশক নিধনে ঔষধ ও ফগার মেশিন ব্যবহার করলেও কমছে না মশার উপদ্রব। মশার যন্ত্রণায় অতিষ্ঠ মশারি নিয়ে অভিনব মিছিল করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সিলেট কল্যান সংস্থা।

গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে থেকে সংগঠনটি বের করে ‘মশারি মিছিল’। সড়কে মশারি টানিয়ে সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে যান নগর ভবনের সামনে। সেখানে তারা সমাবেশ করেন।

সমাবেশে বক্তারা বলেন, সিটি করপোরেশন ঔষধ ছিটানো ও ফগার মেশিন ব্যবহারের পরও নগরবাসী মশার হাত থেকে রক্ষা পাচ্ছেন না। ঔষধ ছিটানোর এক ঘন্টার মধ্যে মশা ফিরে আসছে। মশার কামড় থেকে বাঁচতে দিনরাত কয়েল জ্বালিয়ে রাখতে হচ্ছে। মশক নিধনে নিম্নমানের ঔষধ ব্যবহারের কারণে এই অবস্থা বিরাজ করছে।

বক্তারা মশক নিধনে সিটি করপোরেশনকে একমাসের সময় বেঁধে দিয়ে বলেন, অন্যথায় নগরভবনের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট কল্যান সংস্থার মশা নিধনের দাবিতে মশারি মিছিল

আপডেট সময় : ১০:২৮:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬