সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ‎শিশু ফাহিমা হত্যা ‎ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষেসেরা অনুসন্ধানী প্রতিবেদক শ্রেষ্ঠ ও সংগঠক সাদিক হোসেন এপলু। যেসব অভ্যাস মেনে চললে কিডনি নিয়ে কখনোই ভাবতে হবে না হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ হবিগঞ্জ মাধবপুরে ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিংয়ে বিপর্যস্ত পোল্ট্রি খামারিরা হবিগঞ্জ চৌধুরী বাজারে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযান সিলেট ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে পড়ে রোগীর আত্মহত্যা ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মহাসচিব মনোনয়ন গ্রহণ থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্যোগ, প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে থাই প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সিলেটে এসএসসিতে শিক্ষাবোর্ডে পাশের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ, ফেল ৪১ দশমিক ৬৭ শতাংশ

প্রথমবারের মতো বিশ্বকাপ জিতল ব্রাজিলকে কাঁদানো পর্তুগাল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ ১১৯ বার পড়া হয়েছে

খেলা ডেস্ক :

দোহায় কাতারের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ২০২৫ সালের ফাইনালে অস্ট্রিয়াকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে পর্তুগাল। সেমিফাইনালে ব্রাজিলকে হারিয়ে ফাইনালে আসা পর্তুগিজরা প্রথমবারের মতো জিতল এই শিরোপা। বৃহস্পতিবার ফাইনালে ম্যাচের ৩২তম মিনিটে আনিসিও ক্যাব্রাল একমাত্র গোলটি করেন। এই গোলেই জয় পায় পর্তুগাল। দুদলই প্রথমবার এই পর্যায়ের ফাইনালে উঠেছিল।

অস্ট্রিয়ার ফরোয়ার্ড জোহানেস মজার টুর্নামেন্টে ফাইনালের আগে পর্যন্ত ছিলেন সর্বোচ্চ গোলদাতা। তার গোল ছিল আটটি। তবে ফাইনালে তার গোল পাওয়া হয়নি। 

বরং ম্যাচের শেষ দিকে বদলি হিসেবে নামার পর অস্ট্রিয়ার ড্যানিয়েল ফ্রাউশার ৮৫তম মিনিটে পোস্টে লেগে যাওয়া শটে সমতা আনার সবচেয়ে কাছাকাছি যান। তিনি মাঠে নামার কয়েক সেকেন্ডের মধ্যেই এ সুযোগ পান।

মজারের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিলেন ক্যাব্রাল। তিনি সাত গোল করে টুর্নামেন্ট শেষ করেন। ম্যাচের ৩২ মিনিটে তার করা গোলই শিরোপা এনে দেয় ইউরোপিয়ান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়ন পর্তুগালকে।

ম্যাচটি ছিল খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। গোলের দিকে শট এবং গোলরক্ষককে পরীক্ষায় ফেলার সংখ্যায় অস্ট্রিয়া সামান্য এগিয়ে ছিল। তাদের শট ছিল ১৫টি, পর্তুগালের ছিল ১৪টি। লক্ষ্যে ছিল অস্ট্রিয়ার পাঁচটি, পর্তুগালের চারটি।

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইতালি টাইব্রেকারে ব্রাজিলকে ৪-২ গোলে হারায়। নির্ধারিত সময়ের ম্যাচটি গোলশূন্য ছিল। সেমিফাইনালে অস্ট্রিয়া ২-০ গোলে ইতালিকে হারায়। অন্যদিকে ব্রাজিল পর্তুগালের কাছে ৬-৫ ব্যবধানে পেনাল্টিতে হেরেছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রথমবারের মতো বিশ্বকাপ জিতল ব্রাজিলকে কাঁদানো পর্তুগাল

আপডেট সময় : ১০:৩২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫