সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটের সাবেক কমিশনারসহ অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৫ কর্মকর্তা সিলেট সফরে আসছেন মন্ত্রী প্রবাসী কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান ও শ্রমমন্ত্রী- ঈদে মিলাদুন্নবীর ছুটি পাবেন না যারা হবিগঞ্জ মাধবপুরে সাড়ে ৯ শতাধিক ইয়াবাসহ আটক ১ সিলেটে হামের উপসর্গে ১ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১ জন শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেট দক্ষিণ সুরমায় ১৬৫ পিস ইয়াবা বড়িসহ শাহানা গ্রেফতার আধুনিক ও পর্যটন নগরী টেকসই ও আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের যাত্রা সিলেট সীমান্তে (৪৮ বিজিবি) অভিযানে ২ কোটি টাকার মালামাল জব্দ সিলেটে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’, উত্তেজনা

মেসির দুটি কীর্তিকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ৯৯ বার পড়া হয়েছে

খেলা ডেস্ক :

৩৯ বছর বয়সেও জাদুকরি পারফরম্যান্সে বিশ্ব ফুটবলকে মুগ্ধ করে চলেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। চলতি বিশ্বকাপে একের পর এক রেকর্ড গড়ার ধারাবাহিকতায় এবার তার নামের পাশে যুক্ত হয়েছে আরও দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।

বুধবার (৮ জুলাই) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ। পরে নিজেদের সমাজিক যোগাযোগমাধ্যমেও মেসির নতুন দুটি অর্জনের কথা তুলে ধরা হয়।

গিনেসের তথ্য অনুযায়ী, বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলে সরাসরি অবদান রাখা ফুটবলার এখন মেসি। গোল ও অ্যাসিস্ট মিলিয়ে এই মুহূর্তে তার মোট অবদান ২১টি, যা বিশ্বকাপের ইতিহাসে এক আসরে সর্বোচ্চ।

এছাড়া টানা সবচেয়ে বেশি বিশ্বকাপ ম্যাচে গোল করার নতুন রেকর্ডও গড়েছেন আর্জেন্টাইন এই মহাতারকা। টানা নয়টি বিশ্বকাপ ম্যাচে গোল করে তিনি গড়েছেন অনন্য এক কীর্তি, যার আনুষ্ঠানিক স্বীকৃতিও দিয়েছে গিনেস।

চলতি আসরে শুরু থেকেই দারুণ ছন্দে রয়েছেন মেসি। মিশরের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচ পর্যন্ত প্রতিটি ম্যাচেই গোল করেছেন তিনি। ধারাবাহিক এই নৈপুণ্যের সুবাদে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনও ধরে রেখেছেন আর্জেন্টিনা অধিনায়ক।

বর্তমানে বিশ্বকাপে মেসির গোলসংখ্যা ২১। তবে এই রেকর্ডে হুমকি হয়ে আছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। ১৯ গোল নিয়ে তিনি অবস্থান করছেন দ্বিতীয় স্থানে এবং টুর্নামেন্টে এখনও তার সামনে রয়েছে মেসির রেকর্ড স্পর্শ বা ছাড়িয়ে যাওয়ার সুযোগ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মেসির দুটি কীর্তিকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি

আপডেট সময় : ০২:৫৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬