সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, কোনটিতে কবে ভোট ড. ইউনূসের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ সাবেক শিক্ষামন্ত্রী সিলেটের নাহিদ গ্রেফতার সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলা সিলেট ওসমানীতে মৃত্যু হয়েছে আরও ৩ জনের, বিভিন্ন হাসপাতালে ভর্তি ১৫৭ সিলেটে গাড়িতে অগ্নিসংযোগ: প্রশাসনের ব্যর্থতা – ইমদাদ চৌধুরী নগরীর বিভিন্ন এলাকায় সড়কবাতি উদ্বোধনকালে সিসিক প্রশাসক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরক জয়ন্তীর অনুষ্ঠানে সিসিক প্রশাসক উন্নয়ন কাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে সেলিম ভূঁইয়া

সিলেট ওসমানীতে মৃত্যু হয়েছে আরও ৩ জনের, বিভিন্ন হাসপাতালে ভর্তি ১৫৭

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেটে হাম ও হাম সন্দেহে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৩জন। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৫৭ জন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় এসব তথ্য জানায়।

তারা জানায়, বৃহস্পতিবার সকাল ৮টার আগের ২৪ ঘন্টায় সিলেটে হাম সন্দেহে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মৃতদের মধ্যে আছে হবিগঞ্জের লাখাই থানার নিজাম উদ্দিনের ছেলে ইরফান, তার বয়স মাত্র ৭ মাস, সুনামগঞ্জের ছাতক থানার আব্দুল হকের মেয়ে ৮ মাস বয়সী খুদেজা এবং সিলেটের কোম্পানীগঞ্জ থানার কাওসারের ছেলে ৮ মাস বয়সী মাহিন।

এই তিনজনসহ চলতি বছর সিলেটে হাম ও হাম সন্দেহে মৃতের সংখ্যা ২২৩। এরমধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০ জনের। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সিলেট জেলায়- মোট ৯৫ জনের। এরপর সুনামগঞ্জে ৭৬, হবিগঞ্জে ৩৫ ও মৌলভীবাজারে প্রাণ গেছে ১৭ জনের।

এদিকে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে আরও ৩ জনের হাম শনাক্ত হয়েছে। তারাসহ চলতি বছর মোট শনাক্ত হয়েছে ১৮০৬ জন। তাদের মধ্যে সিলেট জেলায় ৪৪৬, হবিগঞ্জে ২৭৬, মৌলভীবাজারে ১৬৭ ও সুনামগঞ্জে শনাক্ত হয়েছেন ৯১৭ জন।

এদিকে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগের বিভিন্ন জেলার হাসপাতালগুলোতে হাম সন্দেহে ভর্তি হয়েছেন আরও ১৫৭ জন। তাদের মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ১১৯, হবিগঞ্জের বিভিন্ন হাসপাতালে ২৪, মৌলভীবাজারের বিভিন্ন হাসপাতালে ৭ ও সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭ জন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও হাম সন্দেহে চিকিৎসাধীন মোট ৫৫৫ জন। এরমধ্যে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাধীন ৪৬৯ ও বেসরকারি  হাসপাতালগুলোতে চিকিৎসাধীন ৮৬ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট ওসমানীতে মৃত্যু হয়েছে আরও ৩ জনের, বিভিন্ন হাসপাতালে ভর্তি ১৫৭

আপডেট সময় : ১২:০৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬