সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান উন্নয়ন কাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে সেলিম ভূঁইয়া ডিএইচএমএস ডক্টরস অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠানে সিসিক প্রশাসক কাজিরবাজার সেতুর পশ্চিম পাশেরসড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উৎসবে সিসিক প্রশাসক সিসিকের উন্নয়নকাজ পরিদর্শনকালে বাণিজ্যমন্ত্রী শ্রীরামপুরে সড়ক উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জেলা পরিষদের কৃতী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রীশিক্ষার সব ধারায় সামঞ্জস্য আনতে হবে বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,,

উন্নয়ন কাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে

অপ্রশস্ত ও ভাঙাচোরা সব সড়ক
সংস্কার ও প্রশস্ত করা হবে

স্টাফ রিপোর্টার :

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেটে সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে ব্যাপক উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। আগামী দিনে নগরীতে কোনো কাঁচা সড়ক থাকবে না। অপ্রশস্ত ও ভাঙাচোরা সব সড়ক পর্যায়ক্রমে সংস্কার ও প্রশস্ত করা হবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে দক্ষিণ সুরমার পুরাতন রেলওয়ে স্টেশন রোড এলাকায় সড়ক ও ড্রেনের চলমান উন্নয়ন কাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

সিসিক প্রশাসক আরও বলেন, “সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটের উন্নয়নে অত্যন্ত আন্তরিক। তিনি উন্নয়নের মাধ্যমে এই নগরীর চেহারা বদলে দিতে কাজ করছেন। নগরীর সব সড়ক সংস্কারের জন্য তিনি বড় প্রকল্প গ্রহণ করেছেন। পর্যায়ক্রমে সিলেট নগরীর সড়ক ও ড্রেনের উন্নয়ন হবে, কোনো এলাকাই অনুন্নত থাকবে না।”

তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে নগরীতে মানুষ ও যানবাহনের চাপ যেভাবে বাড়ছে, তাতে সড়ক ছোট রেখে উন্নয়ন করার কোনো সুযোগ নেই। ভবিষ্যতের কথা চিন্তা করেই প্রতিটি সড়ক প্রশস্ত করা হচ্ছে। পাশাপাশি, জলাবদ্ধতা নিরসনে পানি প্রবাহের স্বাভাবিক গতি নিশ্চিত করতে প্রতিটি সড়কের দুই পাশে আগে ড্রেন নির্মাণ করা হচ্ছে। সড়ক প্রশস্তকরণে যারা নিজেদের ভূমি স্বেচ্ছায় ছেড়ে দিচ্ছেন, তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সিসিক প্রশাসক।

এ সময় সিসিকের সহকারী প্রকৌশলী লিপু সিংহ ও উপসহকারী প্রকৌশলী দেবব্রত দাশ তালুকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে সিসিক প্রশাসক ৯ নম্বর ওয়ার্ডের মদিনা মার্কেট এলাকায় ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন সিসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামসুল হক পাটোয়ারি, সহকারী প্রকৌশলী কামরুজ্জামান কামরুল, মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আমির হোসেনসহ সিসিকের অন্য কর্মকর্তা এবং এলাকার বিশিষ্টজনেরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উন্নয়ন কাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক

আপডেট সময় : ০১:৫৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬