সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প সিলেটের সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ইসমাইলের মৃত্যুতে শোকবার্তা সিলেটে জলাবদ্ধতা নিরসনে সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ – বাণিজ্যমন্ত্রী সিলেট শাহজালাল (রহ.)-এর মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১৩ সদস্যের কমিটি গঠন সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে ডিসির দেয়া ৫ লাখ টাকার উৎস নিয়ে প্রশ্ন সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠন কারবালার যুদ্ধে ইমাম হুসাইন (রাঃ) ও মাওলা আবুল ফজল আব্বাস আলামদার (আঃ)-এর শাহাদাত হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্স বিতর্ক আর এক রহস্যময় বার্তা দিলেন সাবেক সিটি মেয়র ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক

হ্যানয়ে আজ প্রীতি ম্যাচ, ভিয়েতনামের সঙ্গে জোর লড়াইয়ের প্রতিশ্রুতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ১২৯ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক :

ফিফা র‌্যাংকিংয়ে ভিয়েতনামের অবস্থান ১০৩। বাংলাদেশ ১৮১। কঠিন চ্যালেঞ্জ। বাংলাদেশ শক্তিশালী দলের বিপক্ষে খেলতে চেয়েছিল। সামনে ভিয়েতনাম। প্রীতি ম্যাচে ৭৮ ধাপ এগিয়ে থাকা দলটিকে পেয়ে ভীত নন জামাল ভূঁইয়ারা। আজ হ্যানয়ে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু ম্যাচে স্বাগতিকদের সঙ্গে চোখে চোখ রেখে সমান তালে লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। এশিয়ান কাপ বাছাইয়ে ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। তার আগে ভিয়েতনামের বিপক্ষে নিজেদের ঝালিয়ে নিতে চায় হাভিয়ের কাবরেরার দল। বুধবার হ্যানয়ে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ কাবরেরা বলেন, ‘আমাদের মূল লক্ষ্য সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ। তার আগে ভিয়েতনামের বিপক্ষে খেলাও গুরুত্বপূর্ণ। তারা দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী দল। তাদের বিপক্ষে খেললে আত্মবিশ্বাস বাড়বে।’ ভিয়েতনাম দলে প্রবাসী ফুটবলার আছেন। এ নিয়ে সতর্ক স্প্যানিশ কোচ বলেন, ‘দুজন ব্রাজিলীয় বংশোদ্ভূত খেলোয়াড় রয়েছে ভিয়েতনাম দলে। অনেক শক্তিশালী দল ওরা। আশা করি, বাংলাদেশ তাদের সেরা খেলাটা খেলবে।

কোচ বলেন, ‘হামজা মাত্র কাল এসেছে। সে ভালো আছে। তবে আবহাওয়া ও সময়ের সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় লাগবে। সে খেলবে কি না, তা পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।’ অধিনায়ক জামাল ভূঁইয়া লড়াইয়ের প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘কঠিন ম্যাচ। তবে বাংলাদেশ দল উন্নতি করছে। আমাদের বিশ্বাস, আমরা ভিয়েতনামের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করতে পারব।’

এদিকে ভিয়েতনাম কোচ কিম সাং-সিক বাংলাদেশ দল নিয়ে চিন্তিত। একটাই কারণ, হামজা। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি হামজার ব্যাপারে জানি। সে ইংল্যান্ডে খেলছে। আমরা তার ভিডিও বিশ্লেষণ করছি। তার শক্তির মোকাবিলা করার উপায় বের করব। আমাদের লক্ষ্য ম্যাচ জেতা।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হ্যানয়ে আজ প্রীতি ম্যাচ, ভিয়েতনামের সঙ্গে জোর লড়াইয়ের প্রতিশ্রুতি

আপডেট সময় : ০৫:২০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬