সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সরকারকে বেকায়দায় ফেলার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলছে: সিলেটে রুহুল কবির রিজভী সিলেট সীমান্তে উদ্ধার এয়ারগান-ওয়াকিসেটসহ প্রায় ২১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেটে ব্যাটারিচালিত রিকশা-ইজিবাইক মালিক- শ্রমিকদের আনন্দ মিছিল সিলেট লাক্কাতুরা চা-বাগান এলাকায় জুয়া খেলার অভিযোগে আটক ৫ সিলেট গোলাপগঞ্জে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সিলেট ১৫ লাখ টাকার ‘চোরাই পণ্য’ জব্দ সিলেট পৌঁছাল ওয়েস্ট ইন্ডিজ দল সিলেটে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেছেন দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি উস্কানি দিচ্ছে সিলেটের কোম্পানীগঞ্জ পুলিশের পৃথক অভিযানে ভারতীয় পণ্য ভারতীয় ঔষধসহ গ্রেফতার ২ সিলেটে গোয়াইনঘাট ও জৈন্তাপুরে ধ্বংস ২০ বোমা মেশিন, ৩০ নৌকা

বিশ্বকাপ ফাইনালে ভারতের রেকর্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫০:০৭ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬ ২৫৮ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক :

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে রানের রেকর্ড গড়েছে ভারত। আজ রোববার ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটে ২৫৫ রান করে ভারত।

ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপের ফাইনালের মতো স্নুয়া চাপের ম্যাচে এটাই দলীয় সর্বোচ্চ স্কোর। এর আগে এত রান কেউ করতে পারেননি। 

বিশ্বকাপে প্রথমবার চ্যাম্পিয়ন হতে হলে নিউজিল্যান্ডকে করতে হবে ১২০ বলে ২৫৬ রান। টি-টোয়েন্টি বিশ্বকাপে অতীতে তিন ম্যাচে ভারতের বিপক্ষে না হারলেও আজ ভারতকে হারানো কঠিন হয়ে যাবে নিউজিল্যান্ডের জন্য। তার কারণ ভারতের ১ লাখ ২০ হাজার দর্শকদের গর্জন আর ভারতীয় নিয়ন্ত্রিত বোলিং সামলে রানের পাহাড় ডিঙ্গে জয় ছিনিয়ে নেওয়া সহজ ব্যাপার নয়।

তবে অসম্ভব বলতে কিছু নেই। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আড়াই শ রান তাড়া করে জয়ের রেকর্ড আছে। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়নে প্রোটিয়াদের বিপক্ষে ২৫৮ রান তাড়া করে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। 

আজ ভারত টস হেরে প্রথমে ব্যাট করে ইনিংসের শুরু থেকেই তাণ্ডব চলাতে থাকেন। পাওয়ার প্লের প্রথম ৬ ওভারেই ভারত করে বিনা উইকেটে ৯২ রান। প্রথম ১০ ওভারে টিম ইন্ডিয়া তুলে ১ উইকেটে ১২৭। পরের ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ভারত তুলেছে ১২৮ রান। ইনিংসের ১৬তম ওভারে ভারত হারায় ৩ উইকেট। তবে শেষ ওভারে তিন চার আর দুটি ছক্কার সাহায্যে শিবম দুবে করে ২৪ রান। 

ভারতের হয়ে ৪৬ বলে ৮৯ রানের ইনিংস খেলেন ওপেনার সাঞ্জু স্যামসন। ৮ ছক্কায় ইনিংসটি সাজানোর পথে এবার টি–টুয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ ছক্কার মালিকও হন তিনি। আরেক ওপেনার অভিষেকের ব্যাট থেকে এসেছে ২১ বলে ৫২ রানের ইনিংস। ৭.১ ওভারে তাঁদের জুটিতে উঠেছে ৯৮ রান। ২৫ বলে ৫৪ রান ঈশান দ্বিতীয় উইকেটে স্যামসনের সঙ্গে ৪৮ বলে ১০৫ রানের জুটি গড়েন।

নিউজিল্যান্ডের হয়ে ৪৬ রানে ৩ উইকেট নেন কিউই পেসার নিশাম।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ২০ ওভারে ২৫৫/৫ (স্যামসন ৮৯, ঈশান ৫৪, অভিষেক ৫২, শিবম ২৬*, পান্ডিয়া ১৮; নিশাম ৩/৪৬, রবীন্দ্র ১/৩২, হেনরি ১/৪৯)।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিশ্বকাপ ফাইনালে ভারতের রেকর্ড

আপডেট সময় : ০৩:৫০:০৭ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬