সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান লাউয়াই ও তপোবন আবাসিকএলাকায় সিসিক প্রশাসকেরপরিদর্শন সৌদি ফেরত নির্যাতিত রেহেনাকে ১০ হাজার টাকা সহায়তা দিলেন মাধবপুরের ইউএনও সিলেট নগরীতে কুকুরের টিকাদান কার্যক্রম শুরু মিরাপাড়া পূর্বটিলা পরিদর্শনকালে সিসিক প্রশাসক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে পরিচালনার আশ্বাস সিলেটে কুকুরের টিকাদান কর্মসূচি আজ টুকের বাজারে সড়ক-ড্রেনেজ ও মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসকসুন্দর নগর গড়তে প্রতিটি ওয়ার্ডে হবে পরিকল্পিত উন্নয়ন নতুন রূপে আবারও খুলছে জালালাবাদ পার্ক রায়ের গ্রামে মন্দিরের উন্নয়ন নিয়ে মতবিনিময় মাইনর ক্রিকেট লীগে সিলেটের জার্সি উন্মোচন সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে—সিসিক প্রশাসক

রবিনসনদের তোপে ১১০ রানে অলআউট পাকিস্তান, ইংল্যান্ডের লিড আড়াই শ ছাড়িয়ে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৪:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ ১৪৬ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

২৪৮ রান তুলতেই ৯ উইকেট নেই ইংল্যান্ডের—গতকাল লর্ডস টেস্টের বৃষ্টি-বিঘ্নিত প্রথম দিনটা হাসিমুখেই শেষ করেছিল পাকিস্তান; কিন্তু আজ ম্যাচের দ্বিতীয় দিনে সেই হাসি উবে গেছে বাবর আজমদের মুখ থেকে।

দিনের শুরুতে ইংল্যান্ডের শেষ জুটি ও এরপর ইংলিশ পেসারদের তোপে এখনই চাপে পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৮১ রান নিয়ে দিন শেষ ইংল্যান্ড এখনই ২৬১ রানে এগিয়ে।

শেষ জুটিতে ৪৭ রানের জুটি গড়ে গাস অ্যাটকিনসন (৪৫) ও জশ টাং (৩০*) ইংল্যান্ডকে প্রথম ইনিংসে নিয়ে যান ২৯০ রানে। এরপর ওলি রবিনসন (৪/১১), জফরা আর্চার (৩/২৬) ও জশ টাং (২/২৭) মিলে পাকিস্তানের প্রথম ইনিংস থামিয়ে দেন ১১০ রানেই।

শান মাসুদকে উইকেটকিপারের ক্যাচ বানিয়ে উইকেট শিকার শুরু করেন আর্চার। এরপর টাং টানা দুই ওভারে আবদুল্লাহ শফিক ও পাকিস্তান অধিনায়ক বাবর আজমে ফিরিয়ে স্কোরটাকে ৩০/৩ বানিয়ে দেন। সেখান থেকে আজান আওয়াইস (৪৬) ও সৌদ শাকিল (১৬) ৩৩ রানের জুটি গড়ার পর রবিনসনের প্রথম আঘাত। ডানহাতি এ পেসার এরপর ফিরিয়েছেন মোহাম্মদ রিজওয়ান, খুররম শেহজাদ আর আজানকেও। শেষ পর্যন্ত ১৩-৬-১১-৪ ফিগার নিয়ে বোলিং শেষ করেছেন রবিনসন।

প্রথম ইনিংসে ১৮০ রানে এগিয়ে থাকা ইংল্যান্ড দিনের খেলা শেষের আগে ২২ ওভার ব্যাট করে। প্রথম চার ওভারের মধ্যে শেহজাদ বেন ডাকেট ও জর্ডান কক্সকে তুলে নিলে কিছুটা চাপেই পড়ে স্বাগতিকেরা। ধাক্কা সামাল দেয় জো রুট–এমিলিও গের তৃতীয় উইকেট জুটি।

২৪ রান করা রুটকে ফিরিয়ে শেষ বিকেলে পাকিস্তানকে কিছুটা স্বস্তি এনে দেন মোহাম্মদ আলী। তবে হ্যারি ব্রুককে নিয়ে শেষ সময়টুকু কাটিয়ে ইংল্যান্ডকে আড়াই শর বেশি লিডে রেখেই মাঠ ছেড়েছেন ওপেনার গে (৩০*)।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রবিনসনদের তোপে ১১০ রানে অলআউট পাকিস্তান, ইংল্যান্ডের লিড আড়াই শ ছাড়িয়ে

আপডেট সময় : ০৬:০৪:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬