সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প সিলেটের সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ইসমাইলের মৃত্যুতে শোকবার্তা সিলেটে জলাবদ্ধতা নিরসনে সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ – বাণিজ্যমন্ত্রী সিলেট শাহজালাল (রহ.)-এর মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১৩ সদস্যের কমিটি গঠন সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে ডিসির দেয়া ৫ লাখ টাকার উৎস নিয়ে প্রশ্ন সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠন কারবালার যুদ্ধে ইমাম হুসাইন (রাঃ) ও মাওলা আবুল ফজল আব্বাস আলামদার (আঃ)-এর শাহাদাত হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্স বিতর্ক আর এক রহস্যময় বার্তা দিলেন সাবেক সিটি মেয়র ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক

কী ব্যবহার করলে কখনো চেহারায় বয়সের ছাপ পড়বে না, জেনে নিন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ ৬৫ বার পড়া হয়েছে

লাইফস্টাইল ডেস্ক :

কেবল ঘি রান্নাতেই ব্যবহার হয় না, ত্বকের পরিচর্যাতেও ভীষণ কাজে লাগে। আর  মুখে ঘি মাখলে ত্বকের জেল্লা ফিরে পাবেন। ফেসপ্যাক থেকে বডি লোশন সবকিছুতেই ব্যবহার করা হচ্ছে ঘি। এখন রূপচর্চায় প্রতিদিনের রুটিনেও ঘির কদর বেড়েছে অনেক বেশি। আর আপনি যদি ঘিয়ের ব্যবহার করেন, তবে ত্বকের হারানো জেল্লা ফিরে পাবেন, তাতে আপনার বয়সের ছাপও পড়বে না।

কম বয়সিদের মধ্যেও এখন ঘি দিয়ে রূপচর্চা করার নতুন ট্রেন্ড চালু হয়েছে। দামি ক্রিম কিংবা ফেসপ্যাকের বদলে ঘরেই ঘি দিয়ে প্যাক বানিয়ে মুখে ব্যবহার করুন। কারণ ঘিয়ে থাকে ভিটামিন ‘এ’, ‘ডি’ ও ‘ই’, যা ত্বকের জন্য ভালো। 

কারণ এতে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট, যা আপনার ত্বকের যে কোনো সংক্রমণ প্রতিরোধ করতে সহায়তা করতে পারে। ঘি যদি নিয়ম মেনে মাখা যায়, তাহলে সেটি প্রাকৃতিক ‘অ্যান্টি-এজিং’ উপাদান হিসেবেও কাজ করে থাকে। আর আপনার ত্বকের বলিরেখা দূর করতে পারে। তবে রূপচর্চায় ঘি ব্যবহারের নিয়ম আছে। 

চলুন জেনে নেওয়া যাক, কীভাবে ঘি ব্যবহার করে বয়সের ছাপ দূর করবেন—

ফেসপ্যাক

আধাচামচ ঘির সঙ্গে এক চামচ বেসন ও সামান্য দুধ মিশিয়ে প্যাক তৈরি করুন। গোসলের আগে ভালো করে মুখে মালিশ করে ৩০ মিনিট অপেক্ষা করুন। এরপর সামান্য গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে তিন দিন ব্যবহার করলেই আপনার দাগছোপ ও বলিরেখার সমস্যা দূর হবে।

র‌্যাশের সমস্যা দূর

ঘি খুব ভালো স্ক্রাবার হিসেবে ব্যবহার করা যায়। ঘির সঙ্গে চিনি, লেবুর রস, হলুদ ও বেকিং পাউডার মিশিয়ে মুখে ব্যবহার করলে ত্বকের মৃত কোষ দূর করতে সাহায্য করে। এতে উন্মুক্ত রন্ধ্রের সমস্যা দূর হবে। সেই সঙ্গে ব্রণ ও ফুসকুড়ির সমস্যাও কমে যাবে।

চোখের নিচে কালি

এক চামচ ঘির সঙ্গে কয়েক ফোঁটা গোলাপজল মেশান। এরপর সেই মিশ্রণ চোখের নিচে লাগিয়ে রাখুন। সারারাত রেখে পরদিন সকালে মুখ ধুয়ে ফেলুন। এভাবে এক সপ্তাহ করলে আপনার চোখের নিচের কালি দাগ দূর হয়ে যাবে। 

ময়েশ্চারাইজার

প্রতিদিন রাতে শোবার আগে হাতে ২-৩ ফোঁটা খাঁটি ঘি নিন। এরপর বৃত্তাকার গতিতে মুখে মালিশ করুন। মিনিট ১৫ রেখে সামান্য গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটি ত্বকের আর্দ্রতা জোগায়, রুক্ষতা দূর করে এবং সকালে ত্বক অনেক বেশি নরম, মসৃণ ও সতেজ দেখায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কী ব্যবহার করলে কখনো চেহারায় বয়সের ছাপ পড়বে না, জেনে নিন

আপডেট সময় : ১০:৪৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫