সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন গ্যাসের তীব্র সংকট : লাখ লাখ শ্রমিক কর্মহীন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সিলেটের সাবেক দুই ওসি বাধ্যতামূলক অবসরে সিলেটে ময়লার স্তুপে পাওয়া খণ্ডিত পায়ের পাতা নিয়ে আতঙ্ক সিলেট চেম্বার অবকমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক ও মহানগর আওয়ামী লীগের উপদেষ্টাসহ নিজ বাসায় তিন খুন ‎শিশু ফাহিমা হত্যা ‎ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষেসেরা অনুসন্ধানী প্রতিবেদক শ্রেষ্ঠ ও সংগঠক সাদিক হোসেন এপলু। যেসব অভ্যাস মেনে চললে কিডনি নিয়ে কখনোই ভাবতে হবে না হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ

দুই মৃত জিম্মির বদলে ৩০ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরাইল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৪:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫ ৭৩ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে আরও ৩০ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে দখলদার ইসরাইল। শুক্রবার মরদেহগুলো গাজার খান ইউনিসের আল নাসের মেডিকেল কমপ্লেক্সে পৌঁছে দেয় রেডক্রস।

এর আগে বৃহস্পতিবার রাতে দুই ইসরাইলি জিম্মির মরদেহ ফেরত পাঠায় হামাস। গত ১৩ অক্টোবর দখলদার ইসরাইলের সঙ্গে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। এতে বলা হয়েছিল, একজন জিম্মির মরদেহ দিলে ইসরাইল ১৫টি মরদেহ ফেরত দেবে।

গতকাল হামাস ২ জিম্মির মরদেহ ফেরত দেওয়ায় ইসরাইল ফেরত দিয়েছে ৩০ ফিলিস্তিনির নিথর দেহ।

মরদেহগুলো পাওয়ার তথ্য নিশ্চিত করে আল নাসের হাসপাতাল কর্তৃপক্ষ বার্তাসংস্থা এএফপিকে বলেছে, বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে ৩০ ফিলিস্তিনি বন্দির মরদেহ ইসরাইল থেকে গ্রহণ করা হয়েছে।

যুদ্ধবিরতি শুরুর পর দখলদাররা এখন পর্যন্ত ২২৫ জনের মরদেহ ফেরত দিয়েছে। ইসরাইলের কাছে এখনো অনেক ফিলিস্তিনির মরদেহ আছে। যেগুলো দীর্ঘদিন ধরে সেখানে আছে।

যুদ্ধবিরতি কার্যকরের দিনই ২০ জীবিত জিম্মিকে ফেরত দেয় হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠী। এরপর ধীরে ধীরে মৃত জিম্মিদের মরদেহ ফেরত দেওয়া শুরু করে তারা।

হামাস মৃত জিম্মিদের মরদেহ যেসব জায়গায় লুকিয়ে রেখেছিল সেগুলো কয়েকটি ধ্বংসস্তূপের নিচের চাপা পড়েছে। এগুলো উদ্ধার করতে বেশ কিছুদিন সময় লাগতে পারে।

এদিকে যুদ্ধবিরতির মধ্যেই দুইবার এটি লঙ্ঘন করেছে দখলদার ইসরাইল। চুক্তি ভেঙ্গে গাজায় ব্যাপক হামলা চালিয়ে দখলদাররা নতুন করে প্রায় ১৬০ জনকে হত্যা করেছে। এর মধ্যে শুধুমাত্র একরাতে ১০৪ জনকে হত্যা করেছে তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দুই মৃত জিম্মির বদলে ৩০ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরাইল

আপডেট সময় : ১০:২৪:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫