সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে গ্যাস সংকটে যানবাহনের ভাড়া বৃদ্ধি, ক্ষোভ সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারে ৩৪ দিনে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা সিলেট রায়নগর রাজবাড়ী মিতালি ১১১ নম্বর বাসায় খুন হওয়া সাত্তার-সুরাইয়ার সন্তানসহ স্বজনদের শান্তনা দেন মন্ত্রী মুক্তাদির ও আরিফ বঙ্গবন্ধুর ৫১ তম শাহাদাত বার্ষিকী ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন সিলেট শাহজালাল (রহ.) মাজারের তৃতীয় দফায় দানবাক্স খুলে টাকা গণনা সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন গ্যাসের তীব্র সংকট : লাখ লাখ শ্রমিক কর্মহীন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

ইসরাইলি হামলায় গাজায় এক লাখ ৯৩ হাজার ভবন ধ্বংস : জাতিসংঘ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫ ৬৪ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

জাতিসংঘের স্যাটেলাইট সেন্টারের বিশ্লেষণ অনুযায়ী, গত জুলাই পর্যন্ত ইসরাইলি হামলায় গাজায় প্রায় এক লাখ ৯৩ হাজার ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

দুই বছর পেরোলেও গাজায় ইসরাইলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। ট্যাংক, যুদ্ধবিমান ও নৌবাহিনীর গোলাবর্ষণে গাজার বিভিন্ন এলাকা এখনো কাঁপছে বলে জানিয়েছে রয়টার্স। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আক্রমণের প্রতিক্রিয়ায় শুরু হওয়া ইসরাইলের এ অভিযান টানা দুই বছর পরও চলছে।

অন্যদিকে, মিশরের শারম আল-শেখে গতকাল হামাস ও ইসরাইলের মধ্যে গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার ও হামাসের নিরস্ত্রীকরণসহ সংবেদনশীল ইস্যুতে পরোক্ষ আলোচনা শুরু হয়েছে। কিন্তু আলোচনা চলার মধ্যেই ইসরাইলি বাহিনী গাজায় নতুন করে অভিযান চালিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

জাতিসংঘের বিশ্লেষণে বলা হয়েছে, গাজার ২১৩টি হাসপাতাল ও এক হাজার ২৯টি স্কুল ইসরাইলি হামলায় টার্গেট হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, গাজার ৩৬টি হাসপাতালের মধ্যে বর্তমানে মাত্র ১৪টি আংশিকভাবে কার্যকর রয়েছে, এবং দক্ষিণ গাজার হাসপাতালগুলো রোগীতে পরিপূর্ণ হয়ে পড়েছে।

গাজার প্রধান নগরকেন্দ্র গাজা সিটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ মানবাধিকার কার্যালয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইসরাইলি হামলায় গাজায় এক লাখ ৯৩ হাজার ভবন ধ্বংস : জাতিসংঘ

আপডেট সময় : ০৩:৩৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫