সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলে সবাইকে এগিয়ে আসতে হবে,পরিকল্পনা সভায় সিসিক প্রশাসক মার্কিন আধিপত্যের অবসান,বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটার এখন চীনের হাতে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মাধবপুরে অপহরণকে কেন্দ্র করে সহিংসতা, অগ্নিসংযোগ সিলেটে ৪২ লাখ টাকার ভারতীয় জিরাসহ গ্রেফতার ১, সিলেট অঞ্চলে আবারও বাড়ছে সুরমা-কুশিয়ারা নদীর পানি সিলেটে অসামাজিক কার্যকলাপ,দুটি আবাসিক হোটেল সিলগালা সিলেট সীমান্তে অভিযান চালিয়ে ৭৫ লাখ টাকার ভারতীয় অবৈধ চোরাইপণ্য জব্দ,আটক ১

হামজার পর এবার চমক দেখানোর অপেক্ষায় আরেক সিলেটি সামিত সোম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫ ২২৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

তিনি কানাডা জাতীয় দলে খেলা সিলেটের মৌলভীবাজারের সামিত সোম। সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্ব ও এর আগে ভুটান ম্যাচকে সামনে রেখে প্রাথমিক দলে রাখা হয়েছে তাকে।ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর পর এবার আরও এক হাই-প্রোফাইল প্রবাসী ফুটবলার বাংলাদেশের জার্সি গায়ে জড়ানোর অপেক্ষায়।

তবে সামিতের জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। এর পরও পরিষ্কার বাংলায় কথা বলতে পারেন সামিত। ইতমধ্যেই বাংলাদেশি পাসপোর্ট ও বাংলাদেশের হয়ে খেলার সকল প্রক্রিয়া সম্পন্ন করেছে বাফুফে। সামিতের পৈতৃক বাড়ি সিলেটের মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায়। মা-বাবা দুজনই বাংলাদেশি।

বুধবার (২৮ মে) বিকেলে ২৬ সদস্যর দল ঘোষণা করেন হেড কোচ হ্যাভিয়ের কাবরেরা।

যেই দলে হামজা চৌধুরী, শমিত সোমসহ জায়গা হয়েছে ফাহমিদুল ইসলামের। তবে এখনো বাংলাদেশের হয়ে খেলতে অনেক প্রসেস বাকি থাকায় রাখা হয়নি কিউবা মিচেলকে।

আগামী ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ে ঢাকার জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ ফুটবল দল। তার আগে ৪ জুন একই ভেন্যুতে ভুটানের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবেন হামজারা। 

বাংলাদেশ স্কোয়াড

গোলরক্ষক: মিতুল মারমা, মোহাম্মদ সুজন হোসাইন ও মেহেদি হাসান শ্রাবণ।

ডিফেন্ডার: মো. শাকিল আহাদ তপু, জাহিদ হাসান শান্ত, রহমত মিয়া, ইসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক কাজী ও তপু বর্মণ।

মিডফিল্ডার: মো. হৃদয়, সাইয়্যেদ শাহ কাজেম কিরমানি, সোহেল রানা, মুজিবুর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী ও শমিত সোম।

ফরোয়ার্ড: ফাহমিদুল ইসলাম, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসাইন, ইমন শাহরিয়ার, মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন ও সুমন রেজা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হামজার পর এবার চমক দেখানোর অপেক্ষায় আরেক সিলেটি সামিত সোম

আপডেট সময় : ০১:০৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫