সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ‎শিশু ফাহিমা হত্যা ‎ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষেসেরা অনুসন্ধানী প্রতিবেদক শ্রেষ্ঠ ও সংগঠক সাদিক হোসেন এপলু। যেসব অভ্যাস মেনে চললে কিডনি নিয়ে কখনোই ভাবতে হবে না হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ হবিগঞ্জ মাধবপুরে ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিংয়ে বিপর্যস্ত পোল্ট্রি খামারিরা হবিগঞ্জ চৌধুরী বাজারে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযান সিলেট ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে পড়ে রোগীর আত্মহত্যা ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মহাসচিব মনোনয়ন গ্রহণ থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্যোগ, প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে থাই প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সিলেটে এসএসসিতে শিক্ষাবোর্ডে পাশের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ, ফেল ৪১ দশমিক ৬৭ শতাংশ

সিলেট টেস্টে ৪র্থ দিনে বাংলাদেশকে হারালো জিম্বাবু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৬:১৪ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ ১৬১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি :

সিলেট টেস্টে চতুর্থ দিন শেষের আগেই বাংলাদেশকে হারালো জিম্বাবু। বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেটের ঐতিহাসিক জয় তুলে নিয়েছে জিম্বাবু। বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ে ১৭৪ রানের সেশন দূরত্বে লক্ষ্য পায় জিম্বাবু।শেষ হাসিটা হাসে জিম্বাবুয়ে। ৪ বছর পর টেস্টে জয় পায় দলটি। একদিন হাতে রেখেই সিলেট টেস্টে নিজেদের করে নিলো জিম্বাবুয়ে।

সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনে বুধবার (২৩ এপ্রিল) ৩ উইকেটের জয় পেয়েছে জিম্বাবুয়ে। ব্রায়ান বেনেটের ফিফটি আর বেন কারানের ৪৪ রানের ইনিংসে ভর করে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রানের লক্ষ্যে পৌঁছে যায় তারা।

এর আগে প্রথম ইনিংসে ১৯১ রান করা বাংলাদেশের দ্বিতীয় ইনিংস থামে ২৫৫ রানে। তাতে প্রথম ইনিংসে ২৭৩ রান করা জিম্বাবুয়ের লক্ষ্য দাঁড়ায় ১৭৪ রান।

রান তাড়ায় নেমে শুরু থেকেই দাপট দেখায় সফরকারীরা। ওপেনিং জুটিতে ৯৫ রান তুলে নেন বেনেট ও কারান। তাতে সহজেই জয় পাওয়ার পথ তৈরি হয়েছিল। তবে মাঝে একের পর এক উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে লড়াইয়ে ফেরান মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। মিরাজ একাই ৫ আর তাইজুল তুলে নেন ২ উইকেট।

তবে শেষদিকে আর কোনো বিপদ হতে দেননি ওয়েসলি মাধেভেরে ও রিচার্ড এনগ্রাভা। অষ্টম উইকেট জুটিতে তিনটি বাউন্ডারি হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন তারা।

বাংলাদেশের বিপক্ষে ২০১৮ সালের পর সাদা পোশাকে জয় পেলো জিম্বাবুয়ে। ওই ম্যাচটি ছিল সিলেট স্টেডিয়ামে। যেখানে ১৫১ রানের ব্যবধানে হেরেছিল লাল সবুজরা।

আর সব মিলিয়ে প্রায় ৪ বছর ২ মাস এবং ১০ ম্যাচ পর ক্রিকেটের মর্যাদাকর ফরম্যাটে জয় পেলো দলটি। টেস্টে সবশেষ ২০২১ সালের মার্চে আফগানিস্তানের বিপক্ষে জিতেছিল তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট টেস্টে ৪র্থ দিনে বাংলাদেশকে হারালো জিম্বাবু

আপডেট সময় : ০১:০৬:১৪ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫