সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সরকারের ব্যর্থতায় ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে: অ্যাডভোকেট জুবায়ের সিলেটসহ সারাদেশে ইউপি নির্বাচনে ভোটার ১৩ কোটি সিলেটে বিদ্যুৎ নিয়ে সুখবর, হচ্ছে আধুনিকায়ন ও সম্প্রসারণ সিলেটে এসেছিলেন নারী-পুরুষ ও শিশুসহ ১৮ জনের একটি দল ও বদির ছেলে, ভাই সিলেট সীমান্তে চোরাচালানি পণ্য জব্দ ৩২ লাখ টাকার সিলেটে সাবেক এমপি বদির ছেলে,ভাইসহ গ্রেপ্তার ৪ জন প্রেস বিজ্ঞপ্তি প্রেস বিজ্ঞপ্তি মদিনা আবাসিক এলাকা ও ভাওয়াল টিলার দুটি সড়ক উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী ও সিসিক প্রশাসক সিলেটে বিএনপির সমাবেশে শেখ হাসিনার উদ্দেশে বাণিজ্যমন্ত্রী

এক রাতে রাশিয়ার শতাধিক ড্রোন হামলা, ৫২টি ভূপাতিত: কিয়েভ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১২:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ ১৬৭ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, শনিবার রাতে রাশিয়ার ১০৩টি ড্রোন হামলার মধ্যে ৫২টি ভূপাতিত করা হয়েছে।

কিয়েভের সামরিক বাহিনী রোববার এক টেলিগ্রাম বার্তায় এ তথ্য জানিয়েছে। 

তাদের দাবি অনুযায়ী, ওই রাতে রাশিয়ার ৪৪টি ড্রোনের ট্র্যাক হারিয়ে গেছে এবং একটি ড্রোন ইউক্রেনের সীমানা পেরিয়ে বেলারুশে প্রবেশ করেছে। বাকি ড্রোনগুলোর ভাগ্যে কী ঘটেছে সে সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি।

ইউক্রেনের সামরিক বাহিনী আরও জানিয়েছে, খেরসন, মাইকোলাইভ, চেরনিহিভ, সুমি, ঝিটোমির এবং কিয়েভ অঞ্চলে ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান এবং অ্যাপার্টমেন্ট ভবনগুলো রুশ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে এসব হামলায় ‘প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর নেই’ বলে জানিয়েছে ইউক্রেনীয় বাহিনী।

এদিকে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, কিয়েভ অঞ্চলে ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ একটি বহুতল ভবনের ছাদের ওপর পড়ে। যার ফলে সেখানে আগুন ধরে যায়। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এক রাতে রাশিয়ার শতাধিক ড্রোন হামলা, ৫২টি ভূপাতিত: কিয়েভ

আপডেট সময় : ১১:১২:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪