সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ‎শিশু ফাহিমা হত্যা ‎ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষেসেরা অনুসন্ধানী প্রতিবেদক শ্রেষ্ঠ ও সংগঠক সাদিক হোসেন এপলু। যেসব অভ্যাস মেনে চললে কিডনি নিয়ে কখনোই ভাবতে হবে না হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ হবিগঞ্জ মাধবপুরে ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিংয়ে বিপর্যস্ত পোল্ট্রি খামারিরা হবিগঞ্জ চৌধুরী বাজারে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযান সিলেট ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে পড়ে রোগীর আত্মহত্যা ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মহাসচিব মনোনয়ন গ্রহণ থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্যোগ, প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে থাই প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সিলেটে এসএসসিতে শিক্ষাবোর্ডে পাশের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ, ফেল ৪১ দশমিক ৬৭ শতাংশ

দুর্দান্ত জয়ে এমার্জিং এশিয়া কাপ শুরু বাংলাদেশের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪ ১৮৯ বার পড়া হয়েছে

স্পোর্ট ডেস্ক :

দুর্দান্ত জয়ে এমার্জিং টিম এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ। আসরে নিজেদের প্রথম ম্যাচে হংকংকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। ৮ উইকেটে হংকংয়ের ১৫০ রানের জবাবে ১০ বল আর ৫ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।

শুক্রবার ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে ব্যাট করতে নামা হংকংকে শুরুতেই চেপে ধরে বাংলাদেশ। দলীয় ৯ রানে দুই ওপেনারকে ফেরান রিপন মন্ডল। জিসান আলি (১২ বলে ৪) ও আনশি রাতকে (৪ বলে ২) উইকেটরক্ষক আকবর আলীর ক্যাচ বানান ডানহাতি পেসার।

এরপর তৃতীয় উইকেটে ৬৫ রানের জুটি করেন অধিনায়ক নিজাকত খান ও বাবর হায়াত। মাহফুজুর রহমান রাব্বির বলে বোল্ড হওয়ার আগে নিজাকত করেন ২০ বলে ২৫ রান।

৬১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন বাবর। ২ চারের সঙ্গে হাঁকান ৭টি ছক্কা। নিচের দিকে আর কেউ দুই অংক স্পর্শ করতে পারেননি।

বাংলাদেশের ‘এ’ দলের হয়ে রান খরচায় আগের সব রেকর্ড ভেঙে দেন বাঁহাতি পেসার আবু হায়দার রনি। ৪ ওভার বল করে ৪৪ রান দেন তিনি। এর আগে ‘এ’ দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান দিয়েছিলেন আরেক বাঁহাতি শরিফুল ইসলাম।

ব্যাটিংয়ে নেমে সর্বোচ্চ ২৪ বলে ৪৫ রান করেন বাংলাদেশ অধিনায়ক আকবর আলি। ২২ বলে ২৯ রান করেন তাওহিদ হৃদয়। ২৬ বলে ২৮ রানের ইনিংস খেলেন ওপেনার পারভেজ হোসেন ইমন। ১৫ বলে ১৯ রান করে দল জিতিয়ে মাঠ ছাড়েন শামীম হোসেন ও মাহফুজুর রহমান রাব্বি (৮ বলে ৮)। ২৪ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন রিপন মন্ডল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দুর্দান্ত জয়ে এমার্জিং এশিয়া কাপ শুরু বাংলাদেশের

আপডেট সময় : ০১:৩৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪