সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

ফ্রান্সকে হারিয়ে ফাইনালে ব্রাজিলের মুখোমুখি আর্জেন্টিনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০১:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪ ২৩২ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক :

একদিন আগে ইউক্রেনকে ৩-২ গোলে হারিয়ে ফিফা ফুটসাল বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করে ব্রাজিল। এবার দ্বিতীয় সেমিফাইনালে ফ্রান্সকে ৩-২ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ফলে শিরোপা নির্ধারণী ম্যাচে রোববার মুখোমুখি হবে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

উজবেকিস্তানের তাসখন্দের হুমো অ্যারেনায় ফ্রান্সের বিপক্ষে মাঠে নামে গত আসরের রানার্সআপ আর্জেন্টিনা। আর্জেন্টিনার হয়ে জোড়া গোল করেন কেভিন আরিয়েটা। একটি গোল করেন অ্যাঞ্জেল ক্লাউদিনো। ফ্রান্সের হয়ে একটি করে গোল করেন মামাদু তোরে ও নিকোলাস মেনেন্দেজ। 

ফাইনাল নিশ্চিতের ম্যাচে আক্রমণে ফ্রান্স দাপট দেখালেও প্রথমার্ধে ২টি গোল আদায় করে নেয় আর্জেন্টিনা। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় ফ্রান্স। তবে শেষ পর্যন্ত আর্জেন্টিনার জয় ছিনিয়ে নিতে পারেনি ফরাসিরা। ৩-২ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আলবিসেলেস্তেরা। ম্যাচে ফ্রান্সের গোলমুখে আর্জেন্টিনা মোট ৩২টি শট করে, যার ১০টিই ছিল লক্ষ্যে। অন্যদিকে ফ্রান্স করে ৪৪টি শট, যার ৮টিই ছিল লক্ষ্যে।

এই আসরে এখন পর্যন্ত একবার চ্যাম্পিয়নের স্বাদ পেয়েছে আর্জেন্টিনা। সেটি ২০১৬ সালে। ২০২১ সালে সর্বশেষ আসরে তারা হয়েছিল রানার্সআপ। এবারও তারা ফাইনাল নিশ্চিত করল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফ্রান্সকে হারিয়ে ফাইনালে ব্রাজিলের মুখোমুখি আর্জেন্টিনা

আপডেট সময় : ১০:০১:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪