সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলে সবাইকে এগিয়ে আসতে হবে,পরিকল্পনা সভায় সিসিক প্রশাসক মার্কিন আধিপত্যের অবসান,বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটার এখন চীনের হাতে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মাধবপুরে অপহরণকে কেন্দ্র করে সহিংসতা, অগ্নিসংযোগ সিলেটে ৪২ লাখ টাকার ভারতীয় জিরাসহ গ্রেফতার ১, সিলেট অঞ্চলে আবারও বাড়ছে সুরমা-কুশিয়ারা নদীর পানি সিলেটে অসামাজিক কার্যকলাপ,দুটি আবাসিক হোটেল সিলগালা সিলেট সীমান্তে অভিযান চালিয়ে ৭৫ লাখ টাকার ভারতীয় অবৈধ চোরাইপণ্য জব্দ,আটক ১

ইসরাইলে ছোড়া ডজনখানেক ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪ ১৮২ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

ইসরাইলের ভূখণ্ডে ছোড়া ডজনখানেক ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরাইলের প্রতিরক্ষা নিশ্চিত করতে ‘সক্রিয়ভাবে’ সহায়তা দিয়ে যাবে ওয়াশিংটন।

বাইডেন জানান, হামলার ওই সময় তিনি ‘সিচুয়েশন রুমে’ কাটিয়েছেন। জাতীয় নিরাপত্তাজনিত যেকোনো গুরুতর সংকটময় পরিস্থিতি হোয়াইট হাউসের এ কক্ষ থেকে সামাল দেওয়া হয়।

ইরান থেকে ইসরাইলের দিকে প্রায় ১৮০টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল বলে জানিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী। এর বেশিরভাগই ধ্বংস করা হয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হামলার পক্ষে যুক্তি দেখিয়ে বলেছেন, ইরানের নাগরিক ও স্বার্থরক্ষার থেকে এটি একটি ‘অবধারিত’ প্রতিক্রিয়া।

মঙ্গলবার পেন্টাগনের ব্রিফিংয়ে মেজর জেনারেল প্যাট্রিক রাইডার বলেন, মার্কিন নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ থেকে ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এসব ক্ষেপণাস্ত্র ইরান থেকে ছোড়া হয়েছিল।

তবে তাদের হামলায় ইরানি ক্ষেপণাস্ত্রকে আঘাত করা হয়েছে কিনা, সে বিষয়ে কিছু বলেননি প্যাট্রিক রাইডার। মনে করা হচ্ছে, এ বিষয়ে এখনো সুনির্দিষ্ট তথ্য নির্ধারণ করা হয়নি।

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত ছড়িয়ে পড়ার পরিস্থিতি দেখা দিয়েছে। এমন এক সময় এ পরিস্থিতি দেখা দিয়েছে, যখন গাজায় যুদ্ধবিরতি চুক্তি ও আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় জো বাইডেন উদ্যোগী হয়েছিলেন; যদিও বাইডেন প্রশাসন ইসরাইলকে অস্ত্র সরবরাহ বন্ধ করেনি।

এর আগে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তাবিষয়ক মুখপাত্র জ্যাক সুলিভান বলেন, ইরানের হামলা সংঘাত ছড়িয়ে পড়ার বড় ঘটনা। তিনি সাংবাদিকদের বলেন, এটা স্পষ্ট যে এ হামলার পরিণতি গুরুতর হবে। বিষয়টি নিয়ে আমরা ইসরাইলের সঙ্গে একত্রে কাজ করব।

এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, এ অঞ্চলে (মধ্যপ্রাচ্য) উত্তেজনা কমাতে প্রতিরোধ ও কূটনীতি-উভয় কৌশল ব্যবহারের চেষ্টা চলছে।

সূত্র: বিবিসি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইসরাইলে ছোড়া ডজনখানেক ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ০২:১৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪