সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান কেরালায় বাম দুর্গে মুসলিম তরুণীর বিজয় আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান ভোট দিয়ে বেহেশত নয়, আমলই আসল: গয়েশ্বর চন্দ্র রায় ‘আমার জানাজা পড়াবে না যারা বলে তারা জামায়াতের লোক’ ঈদ সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি হবিগঞ্জ আজমিরীগঞ্জে মাদক বিরোধী অভিযানে এক ব্যক্তির কারাদণ্ড সিলেটে হাম ও রুবেলা রোগে ২ শিশুর মৃত্যু সিলেটে বিভিন্ন এলাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৭৪ সিলেট মহানগরের জনদুর্ভোগ লাঘব ও নগরবাসীর নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করার জন্য সকল অফিসার ও ফোর্সদের আহ্বান-পুলিশ কমিশনার সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের ৭০৭তম পবিত্র উরুস উপলক্ষে মাজার পরিদর্শন ও সার্বিক আইনশৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং

বিসিবি প্রধানের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন তামিম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৪:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩ ১৮২ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক: অনলাইন সংস্করণ

বিশ্বকাপের পর হঠাৎ বিসিবি সভাপতি নাজমুল হাসানের বাসায় বৈঠকে বসছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বৈঠকে তামিম নিজের ভবিষ্যৎ পরিকল্পনা বোর্ডকে চূড়ান্তভাবে জানাবেন বলে শোনা গেছে।বৈঠকে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুসের থাকার কথা রয়েছে।তামিমের ফেরা হোক বা না হোক, সাম্প্রতিক ঘটনা প্রবাহে তার ওপর বেশ বিরক্ত বর্তমান টিম ম্যানেজমেন্ট, নির্বাচক প্যানেল ও বিসিবির নীতিনির্ধারকরা। বিসিবির একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।কেউ কেউ মনে করেন, বিশ্বকাপে দলের পারফম্যান্সের চেয়েও তামিমের ঘটনাগুলো তাদের বেশি বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে। এই অবস্থায় তাকে ফেরাতে বোর্ড খুব বেশি তৎপর হবে কিনা সেটি নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।

ঘটনার সূত্রপাত আফগানিস্তানের বিপক্ষে সিরিজ দিয়েই। তামিমের ইনজুরি নিয়ে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকার পছন্দ হয়নি প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের। বিষয়টি বোর্ড সভাপতি নাজমুল হাসানকে অবহিত করলে তিনিও তামিমের ওপর ক্ষিপ্ত হন। বাঁহাতি ব্যাটারও বিরক্ত হয়ে দ্বিতীয় ওয়ানডের আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। যদিও ৪৮ ঘণ্টার মধ্যে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সিদ্ধান্ত প্রত্যাহার করে নেন। এর পর ইনজুরি কাটিয়ে বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছিলেন অভিজ্ঞ এ ওপেনার। কিন্তু দল ঘোষণার দুই দিন আগে ঘটনাপ্রবাহ পাল্টে যায়। বোর্ড সভাপতি নাজমুল হাসান ফোন দিয়ে তামিমকে ব্যাটিং অর্ডার পরিবর্তনের প্রস্তাব দেন। পাশাপাশি এটাও জানান, সব ম্যাচে তামিমকে খেলানো হবে না। এসব বিষয় ভালোভাবে নিতে পারেননি দেশসেরা এ ওপেনার। এ কারণে বিশ্বকাপ থেকে সরে দাঁড়ান।

বিশ্বকাপের আগে তামিমের ইনজুরির যে অবস্থা ছিল, তাতে করে সব ম্যাচে তাকে পাওয়া যেত না। কিন্তু অধিনায়ক সাকিব ও কোচ হাথুরুসিংহে হাফফিট কিংবা আনফিট কাউকেই নিতে চাননি। এক সাক্ষাৎকারে সাকিব তো বলেই দিয়েছেন, পুরো ফিট না হয়ে খেলা মানে দেশের সঙ্গে প্রতারণা করা। এসব ব্যাপার তামিম ভালোভাবে নেননি। ফলে সাকিবের নেতৃত্বে ও হাথুরুসিংহের কোচিংয়ে তার ফেরার সম্ভাবনা খুবই কম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিসিবি প্রধানের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন তামিম

আপডেট সময় : ০৯:২৪:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩