সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন গ্যাসের তীব্র সংকট : লাখ লাখ শ্রমিক কর্মহীন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সিলেটের সাবেক দুই ওসি বাধ্যতামূলক অবসরে সিলেটে ময়লার স্তুপে পাওয়া খণ্ডিত পায়ের পাতা নিয়ে আতঙ্ক সিলেট চেম্বার অবকমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক ও মহানগর আওয়ামী লীগের উপদেষ্টাসহ নিজ বাসায় তিন খুন ‎শিশু ফাহিমা হত্যা ‎ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষেসেরা অনুসন্ধানী প্রতিবেদক শ্রেষ্ঠ ও সংগঠক সাদিক হোসেন এপলু। যেসব অভ্যাস মেনে চললে কিডনি নিয়ে কখনোই ভাবতে হবে না হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ

বিপিএল – ১ম ম্যাচে হতাশ করলো সিলেট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৬:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪ ১৬৬ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

সিলেট স্ট্রাইকার্সের শুরুটা ছিলো দুর্দান্ত। উদ্বোধনী জুটির রানের ধারা ধরে রাখেন জাকির হাসান।

বেশ ভালো একটা রানের সংগ্রহই পেয়েছিল সিলেট। জবাব দিতে নেমে চট্টগ্রামের মাঝে কিছুটা চাপে পড়লেও শাহাদাৎ হোসেন দীপু ও নাজিবউল্লাহ জাদরানের দুর্দান্ত ব্যাটিং ম্যাচ জিতে নিয়েছে। শনিবার (১৯ জানুয়ারি) মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ম্যাচে সিলেটকে ৭ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। শুরুতে ব্যাট করে ২ উইকেট হারিয়ে ১৭৭ রান করে সিলেট। জবাব দিতে নেমে ৯ বল আগেই ম্যাচ জিতে নেয় চট্টগ্রাম।

শুরুতে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু পায় সিলেট স্ট্রাইকার্স। দলটির হয়ে ৬৭ রানের উদ্বোধনী জুটি গড়েন নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ মিথুন। কার্টিস ক্যাম্পারের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে মিথুন ফিরলে এই জুটি ভাঙে। ৪ চার ও ২ ছক্কায় ২৮ বলে ৪০ রান করে সাজঘরে ফেরেন তিনি।

এরপর ক্রিজে আসা জাকির হাসান শুরুটা করেছিলেন ধীরগতির। প্রথম ১১ বলে ৮ রান করেন তিনি। এর মধ্যে আবার ৩০ বলে ৩৬ রান করে আউট হয়ে যান নিহাদুজ্জামানের বলে। এরপর একপ্রান্ত থেকে ঝড় তোলেন জাকির হাসান। ইনিংসের শেষ অবধি তাকে আউট করতে পারেননি কেউ। ৭ চার ও ১ ছক্কায় ৪৩ বলে ৭০ রান করেছেন তিনি। আরেক প্রান্তে অপরাজিত থাকা হ্যারি টেক্টর ২০ বলে ২৬ রান করেন। 

রান তাড়ায় নেমে তানজিদ হাসান তামিমের উইকেট হারালেও পাওয়ার প্লের শেষ অবধি ভালো অবস্থাতেই ছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৬ রান করে চট্টগ্রাম। পরের ওভারে এসে ভয়ঙ্কর হতে চাওয়া আভিস্কা ফার্নান্দোকে আউট করেন নাজমুল ইসলাম। ৭টি চার ও একটি ছক্কায় ২৩ বলে ৩৯ রান করেন আভিস্কা পরের ওভারে বোলিংয়ে আসেন মাশরাফি বিন মুর্তজা। প্রায় ২৫০ দিন পর বোলিং করতে নেমে প্রথম বলেই উইকেট পেয়ে যান তিনি। ১৪ বলে ১১ রান করে পুল করতে গিয়ে আকাশে বল তুলে দেন ইমরান। বাউন্ডারির কাছে দাঁড়িয়ে তখন ক্যাচ ধরেন ইয়াসির আলি।  

হুট করে দুই উইকেট হারিয়ে পড়া চাপ থেকে চট্টগ্রামকে বের করেন শাহাদাৎ হোসেন দীপু ও নাজিবউল্লাহ জাদরান। শুরুতে কিছুটা চাপে থাকলেও পরে দারুণ ব্যাটিংয়ে দলকে জয়ের পথে এগিয়ে নেন তারা। দুজন মিলে ৬৮ বলে অপরাজিত ১২১ রানের জুটি গড়ে ম্যাচ জিতে নেয় চট্টগ্রাম। বিপিএল অভিষেকেই হাফ সেঞ্চুরি তুলে নেন দীপু। ৪ চার ও সমান ছক্কার ইনিংসে ৩৯ বলে ৫৭ রান করেন তিনি, ৩ চার ও ৫ ছক্কায় ৩০ বলে ৬১ রান করেন নাজিবউল্লাহ জাদরান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিপিএল – ১ম ম্যাচে হতাশ করলো সিলেট

আপডেট সময় : ০৬:৩৬:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪