সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ট্রাফিক সপ্তাহ-২০২৬ এর সফল বাস্তবায়নে সহযোগিতার জন্য সিলেট মহানগরীর সর্বস্তরের নাগরিকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন ডিসি সারওয়ারকে পদায়ন করল সরকার সিলেটে ভারী বর্ষণ, সুরমা ও কুশিয়ারার ১২ দশমিক ০২ মিটার উচ্চতায় পানি বাড়ছে সিলেটের দুই মাজারে প্রশাসনিক হস্তক্ষেপ, নতুন দানবাক্স স্থাপন ও পূর্বের ডেগ ও দানবাক্স সিলগালা সিলেটে ভারতের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ও ঢলের কারণে তলিয়ে গেছে পর্যটনকেন্দ্র, সাময়িকভাবে বন্ধের ঘোষণা সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট প্রত্যাহার সিলেটে হামের উপসর্গে প্রাণ গেল তিন শিশুর সিলেটে শুভ উপনয়ন-সংস্কার অনুষ্ঠান ১৯ জুন মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক সিসিকের প্রশাসককে স্মারক উপহার দিল ইউএস বাংলা 

সিলেটে পাথর ব্যবসায়ীর অফিস থেকে শর্টগান উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১২:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ৪৭ বার পড়া হয়েছে

বিয়ানীবাজার প্রতিনিধি :

সিলেটের বিয়ানীবাজারে এক পাথর ব্যবসায়ীর পরিত্যক্ত অফিস থেকে একটি পুরাতন রূপান্তরিত শর্টগান উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

শনিবার (২৬ অক্টোবর) রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল বড়গ্রাম এলাকার আলী হোসেন নামে এক ব্যক্তির পাথর ব্যবসার পরিত্যক্ত অফিস কক্ষে অভিযান চালায়। এ সময় অফিসের উত্তর-পূর্ব কোণে কাপড়ে মোড়ানো অবস্থায় মরিচাপড়া কাঠের বাটযুক্ত একটি বিদেশী রূপান্তরিত শর্টগান উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অস্ত্রটি মূলত একটি একনলা এয়ারগান ছিল, যা পরবর্তীতে ১২ বোর শর্টগান কার্টিজ ব্যবহার উপযোগী করে তৈরি করা হয়। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় এতে মরিচা পড়ে গেছে। উদ্ধার করা অস্ত্রটি জিডি মূলে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব আরও জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা চালিয়ে যাচ্ছে র‌্যাব-৯। ২০২৪ সালের ৫ আগস্ট থেকে এখন পর্যন্ত তারা মোট ২৩টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ৯৩ রাউন্ড গুলি, ৩৩৫৫ গ্রাম বিস্ফোরক ও ১৮টি ডেটোনেটর উদ্ধার করেছে, যা সিলেট বিভাগের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে পাথর ব্যবসায়ীর অফিস থেকে শর্টগান উদ্ধার

আপডেট সময় : ০১:১২:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫