সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট জেলা ও মহানগর বিএনপির সমাবেশে বাণিজ্যমন্ত্রী ১৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে বালুচর-ইকোপার্ক সড়ক সিলেটে আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী শাবিতে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় সিসিক প্রশাসক শ্রমিক আন্দোলনের ছবি তুললেই হামলা, কারণ কী? ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, সবচেয়ে বেশি রোগী ঢাকা বিভাগে সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে সিলেটে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশ সিলেটে আরও একজনের প্রাণ হানি পরীমণির বিরুদ্ধে গ্রে প্তা রি পরোয়ানা

সিলেটে পাথর ব্যবসায়ীর অফিস থেকে শর্টগান উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১২:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ৭১ বার পড়া হয়েছে

বিয়ানীবাজার প্রতিনিধি :

সিলেটের বিয়ানীবাজারে এক পাথর ব্যবসায়ীর পরিত্যক্ত অফিস থেকে একটি পুরাতন রূপান্তরিত শর্টগান উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

শনিবার (২৬ অক্টোবর) রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল বড়গ্রাম এলাকার আলী হোসেন নামে এক ব্যক্তির পাথর ব্যবসার পরিত্যক্ত অফিস কক্ষে অভিযান চালায়। এ সময় অফিসের উত্তর-পূর্ব কোণে কাপড়ে মোড়ানো অবস্থায় মরিচাপড়া কাঠের বাটযুক্ত একটি বিদেশী রূপান্তরিত শর্টগান উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অস্ত্রটি মূলত একটি একনলা এয়ারগান ছিল, যা পরবর্তীতে ১২ বোর শর্টগান কার্টিজ ব্যবহার উপযোগী করে তৈরি করা হয়। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় এতে মরিচা পড়ে গেছে। উদ্ধার করা অস্ত্রটি জিডি মূলে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব আরও জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা চালিয়ে যাচ্ছে র‌্যাব-৯। ২০২৪ সালের ৫ আগস্ট থেকে এখন পর্যন্ত তারা মোট ২৩টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ৯৩ রাউন্ড গুলি, ৩৩৫৫ গ্রাম বিস্ফোরক ও ১৮টি ডেটোনেটর উদ্ধার করেছে, যা সিলেট বিভাগের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে পাথর ব্যবসায়ীর অফিস থেকে শর্টগান উদ্ধার

আপডেট সময় : ০১:১২:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫