সংবাদ শিরোনাম ::
মেয়েদের জন্য ৫০ লাখ টাকা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:১০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫ ১৭৬ বার পড়া হয়েছে
ক্রীড়া প্রতিবেদক :
ইতিহাস গড়ে প্রথমবার এশিয়ান কাপে জায়গা করে নেওয়ায় বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য সোমবার ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। শিগগিরই তাদের হাতে এই অর্থ তুলে দেওয়া হবে।
এএফসি নারী এশিয়ান কাপ বাছাইয়ে দুর্দান্ত খেলে মূলপর্বে জায়গা করে নিয়েছেন আফঈদা খন্দকাররা। বাহরাইন ও মিয়ানমারকে হারিয়ে আগামী বছর মার্চে অস্ট্রেলিয়ায় মূলপর্বে খেলবেন তারা।
শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হন ঋতুপর্ণা চাকমারা।




























