সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ‎শিশু ফাহিমা হত্যা ‎ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষেসেরা অনুসন্ধানী প্রতিবেদক শ্রেষ্ঠ ও সংগঠক সাদিক হোসেন এপলু। যেসব অভ্যাস মেনে চললে কিডনি নিয়ে কখনোই ভাবতে হবে না হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ হবিগঞ্জ মাধবপুরে ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিংয়ে বিপর্যস্ত পোল্ট্রি খামারিরা হবিগঞ্জ চৌধুরী বাজারে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযান সিলেট ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে পড়ে রোগীর আত্মহত্যা ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মহাসচিব মনোনয়ন গ্রহণ থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্যোগ, প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে থাই প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সিলেটে এসএসসিতে শিক্ষাবোর্ডে পাশের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ, ফেল ৪১ দশমিক ৬৭ শতাংশ

চলে গেলেন প্রবীণতম টেস্ট ক্রিকেটার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৯:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫ ১৪৩ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক :

বিশ্বের প্রবীণতম টেস্ট ক্রিকেটার রন ড্রেপার না ফেরার দেশে চলে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর। শুক্রবার দক্ষিণ আফ্রিকায় কেবেরহায় নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রন।

১৯৫০ সালে প্রোটিয়াদের হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি টেস্ট খেলেছিলেন রন। জাতীয় দলের জার্সিতে সেটাই ছিল তার প্রথম এবং শেষ সিরিজ। এমনিতে রন খেলতেন টপ অর্ডারে। তবে দলের প্রয়োজনে কখনও উইকেটের পেছনে দাড়িয়েছেন। কখনও নিচের দিকেও ব্যাট করেছেন।

১৯৫০ সালে জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেললেও ঘরোয়া ক্রিকেটে তিনি খেলেছেন ১৯৫৯-৬০ মৌসুম পর্যন্ত। প্রোটিয়াদের ঘরোয়া ক্রিকেটে বেশ সফল ছিলেন রন। তার গড় ছিল একচল্লিশের উপর।

রনের আগে বিশ্বের প্রবীণতম টেস্ট ক্রিকেটার ছিলেন জন ওয়াটকিন্স। ২০২১ সালে ৯৮ বছর বয়সে মারা যান এই অজি ক্রিকেটার। তারপর রন ড্রেপার প্রবীণতম ক্রিকেটারের তকমা পান। শুক্রবার তিনিও প্রয়াত হলেন। তার জামাই নিল টমসন রনের মৃত্যুর খবর জানিয়েছেন। 

দক্ষিণ আফ্রিকার ক্রিকেট মহলে রনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। এবার বিশ্বের প্রবীণতম জীবিত টেস্ট ক্রিকেটারের তকমা পাচ্ছেন নীল হার্ভে। তিনিও ১৯৫০ সালের সেই সিরিজে খেলেছেন। তার বর্তমান বয়স ৯৬ বছর। দ্বিতীয় প্রবীণতম টেস্ট ক্রিকেটার হিসাবে জীবিত নিউজিল্যান্ডের ট্রেভর ম্যাকমোহন। তার বয়স ৯৫ বছর ১১২ দিন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চলে গেলেন প্রবীণতম টেস্ট ক্রিকেটার

আপডেট সময় : ০৪:৫৯:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫