সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে গ্যাস সংকটে যানবাহনের ভাড়া বৃদ্ধি, ক্ষোভ সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারে ৩৪ দিনে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা সিলেট রায়নগর রাজবাড়ী মিতালি ১১১ নম্বর বাসায় খুন হওয়া সাত্তার-সুরাইয়ার সন্তানসহ স্বজনদের শান্তনা দেন মন্ত্রী মুক্তাদির ও আরিফ বঙ্গবন্ধুর ৫১ তম শাহাদাত বার্ষিকী ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন সিলেট শাহজালাল (রহ.) মাজারের তৃতীয় দফায় দানবাক্স খুলে টাকা গণনা সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন গ্যাসের তীব্র সংকট : লাখ লাখ শ্রমিক কর্মহীন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

রানপ্রতি ৩ লাখ, চ্যাম্পিয়ন্স ট্রফির সবচেয়ে দামি ক্রিকেটার যিনি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৫:১১ পূর্বাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫ ১৩৪ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক :

তারা টুর্নামেন্টের আয়োজক। নিজেদের উঠোনে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসিয়ে নিজেরাই দর্শক হয়ে গেছে। গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছে একটি ম্যাচও জিততে না পারা পাকিস্তান। আশ্চর্যের বিষয়, টুর্নামেন্টের সবচেয়ে দামি খেলোয়াড় বিরাট কোহলি কিংবা বাবর আজম নন, ইমাম-উল-হক। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া ডটকম এই আশ্চর্যজনক খবর দিয়েছে।

খবরে বলা হয়, চোটাক্রান্ত ফখর জামানের বদলে পাকিস্তান দলে ফেরা ওপেনার ইমামকে ৩০ লাখ রুপি দেবে সেদেশের বোর্ড! ভারতের বিপক্ষে ম্যাচে মাত্র ১০ রান করা ইমাম প্রতিটি রানের জন্য বোর্ডের কাছ থেকে পাবেন তিন লাখ রুপি। সেই হিসাবে তার অ্যাকাউন্টে জমা হবে ৩০ লাখ রুপি!

সেই তুলনায় ভারত অধিনায়ক রোহিত শর্মা গ্রুপপর্বের দুই ম্যাচের জন্য পাবেন ১২ লাখ রুপি। আর প্রতিটি রানের জন্য তার অ্যাকাউন্টে জমা হবে ১৯,৬৭২ রুপি। বিরাট কোহলি প্রতিটি রানের জন্য পাবেন ৯,৮০৬ রুপি। এছাড়া এ পর্যন্ত দুই ম্যাচে ১২২ রান করা কোহলি আরও ১২ লাখ রুপি পাবেন পারিশ্রমিক হিসাবে।

পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম তার দেশের অন্যতম উচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়। প্রতি মাসে তিনি বেতন পান ৪৫ লাখ রুপি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রতিটি রানের জন্য বাবর পাবেন প্রায় এক লাখ রুপি। সেই হিসাবে দুই ম্যাচে ৮৭ রান করায় আরও ৮৭ লাখ রুপি জমা হবে তার অ্যাকাউন্টে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রানপ্রতি ৩ লাখ, চ্যাম্পিয়ন্স ট্রফির সবচেয়ে দামি ক্রিকেটার যিনি

আপডেট সময় : ০৪:৫৫:১১ পূর্বাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫