সংবাদ শিরোনাম ::

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন ক্রী ড়া উপ দে ষ্টা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৬:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪ ১৯৪ বার পড়া হয়েছে

 স্পোর্টস ডেস্ক : অনলাইন সংস্করণ

শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা হয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দায়িত্ব গ্রহণের পর থেকেই দেশের ক্রীড়াঙ্গনে হওয়া বৈষম্য দূর করে ক্রীড়াঙ্গনের উন্নয়নে কাজ করে যাচ্ছেন তিনি। এরই মধ্যে আলোচনা করেছেন বেশ কয়েকটি বোর্ড ও ফেডারেশনের সঙ্গে। এবার দেশের ক্রীড়াঙ্গনের বাস্তব অবস্থা বুঝতে ক্রীড়া সাংবাদিকদের সঙ্গেও মতবিনিময় করবেন তিনি।

ক্রীড়াঙ্গনে চলমান সংস্কার ও সামগ্রিক উন্নয়ন নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময় সভার আহ্বান করেছে। এতে উপস্থিত থাকবেন জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান আসিফ মাহমুদ। ২ সেপ্টেম্বর জাতীয় ক্রীড়া পরিষদে সকালে এই সভায় দেশের প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার ক্রীড়া সম্পাদক, যুগ্ম ক্রীড়া সম্পাদক, স্পোর্টস ইনচার্জকে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তি বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট এসোসিয়েশন, স্পোর্টস জার্নালিস্ট কমিটির সভাপতি/সাধারণ সম্পাদক সহ বিভিন্ন গণমাধ্যমেও প্রেরণ করা হচ্ছে। 

এর আগে, সদ্য বিদায়ী মন্ত্রী নাজমুল হাসান পাপন গত ছয় মাসে অনেক ফেডারেশনের সঙ্গে বসলেও সাংবাদিকদের সঙ্গে কখনো ক্রীড়া উন্নয়ন নিয়ে আনুষ্ঠানিক মত বিনিময় করেননি। যদিও তার আগে জাহিদ আহসান রাসেল তার পাঁচ বছর মেয়াদে এক বার এমন আয়োজন করেছিলেন। যা এবার দায়িত্ব গ্রহণের কয়েক সপ্তাহের মধ্যেই করতে যাচ্ছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন ক্রী ড়া উপ দে ষ্টা

আপডেট সময় : ১০:২৬:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪