সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ‎শিশু ফাহিমা হত্যা ‎ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষেসেরা অনুসন্ধানী প্রতিবেদক শ্রেষ্ঠ ও সংগঠক সাদিক হোসেন এপলু। যেসব অভ্যাস মেনে চললে কিডনি নিয়ে কখনোই ভাবতে হবে না হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ হবিগঞ্জ মাধবপুরে ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিংয়ে বিপর্যস্ত পোল্ট্রি খামারিরা হবিগঞ্জ চৌধুরী বাজারে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযান সিলেট ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে পড়ে রোগীর আত্মহত্যা ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মহাসচিব মনোনয়ন গ্রহণ থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্যোগ, প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে থাই প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সিলেটে এসএসসিতে শিক্ষাবোর্ডে পাশের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ, ফেল ৪১ দশমিক ৬৭ শতাংশ

বিশ্বকাপ টিকিটের দাম কমাল ফিফা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪১:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ ২০৫ বার পড়া হয়েছে

খেলা ডেস্ক :

২০২৬ বিশ্বকাপের টিকিটের অতিরিক্ত দাম নির্ধারণ নিয়ে ক্ষুব্ধ ইউরোপের ফুটবলভক্তরা। তাদের তীব্র সমালোচনার মুখে টিকিটমূল্য কমানোর ঘোষণা দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা।

বিশ্বকাপে গ্রুপপর্বের সর্বনিম্ন টিকিটের মূল্য ১৮০ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২ হাজার টাকা) থেকে ৭০০ ডলার (৮৫ হাজার ৩৮৪ টাকা) পর্যন্ত নির্ধারিত হয়েছে দাম। এ ছাড়া ফাইনাল ম্যাচের টিকিট সর্বনিম্ন ৪১৮৫ ডলার (প্রায় ৫ লাখ ১১ হাজার টাকা) এবং সর্বোচ্চ ৮৬৮০ ডলার (১০ লাখ ৫৮ হাজার টাকা)। তীব্র বিরোধীতার পর ফিফা বলছে, ফাইনালসহ প্রতিটি ম্যাচে নির্ধারিত সংখ্যায় ৬০ ডলার দামের টিকিট পাওয়া যাবে।

গতকাল (মঙ্গলবার) ফিফা জানায়, উত্তর আমেরিকায় হতে যাওয়া বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই ৬০ ডলার দামের টিকিট রাখা হবে। সেই সুবিধা পাবে বিশ্বকাপ খেলবে এমন দেশগুলোর ফেডারেশন। নিজেদের অনুগত সমর্থকদের মাঝে সেসব টিকিট বন্টন কীভাবে করবে তা সংশ্লিষ্ট ফেডারেশনগুলো দেখবে।

বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই দলগুলো ৪০০ থেকে ৭৫০টির মতো ৬০ ডলার মূল্যের টিকিট নিতে পারবে। এই টিকিট মূল্যের ক্যাটাগরিকে ‘সাপোর্টার এন্ট্রি টায়ার’ নামে উল্লেখ করেছে ফিফা। 

২০২৬ ফুটবল বিশ্বকাপের ম্যাচ হবে ১৬টি শহরে, এর মধ্যে যুক্তরাষ্ট্রের ১১টি ন্যাশনাল ফুটবল লিগের (এনএফএল) মাঠ, কানাডার দুটি এবং মেক্সিকোর তিনটি ভেন্যুতে খেলা হবে। 

টিকিটের মূল্য কমানো প্রসঙ্গে ফিফা জানিয়েছে, ‘জাতীয় দলকে সমর্থন দিতে ভ্রমণ করা সমর্থকদের সহায়তার লক্ষ্যে’ টিকিটমূল্য কমানো হয়েছে।

এবারই প্রথম ৪৮ দল নিয়ে ফুটবলবিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর বসতে যাচ্ছে। যেখানে ন্যূনতম ১০ বিলিয়ন ডলার রাজস্ব আয়ের লক্ষ্য ঠিক করেছে ফিফা।

২০ মিলিয়ন মানুষ টিকিট পেতে আবেদন করেছেন। প্রতিটি স্টেডিয়ামে ধারণক্ষমতার ৮ শতাংশ সর্বনিম্ন দামের টিকিট বরাদ্দ করা হয় স্টেডিয়ামের । 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিশ্বকাপ টিকিটের দাম কমাল ফিফা

আপডেট সময় : ১১:৪১:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫