সংবাদ শিরোনাম ::
সিলেটে টাকা বহনে নিরাপত্তা সহায়তা করবে পুলিশ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:৪১:৩২ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ ৫৫ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :
সিলেটে নগদ টাকা বহনে নিরাপত্তা দেওয়ার ঘোষণা দিয়েছে মেট্রোপলিটন পুলিশ। সিলেট মহানগরীর ভেতর কেউ বড় অংকের টাকা বহন করার ক্ষেত্রে পুলিশী সহযোগিতা চাইলে তাৎক্ষনিক এই সেবা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
রবিবার সিলেট মহানগর পুলিশের মিডিয়া বিভাগ থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- সিলেট মহানগর এলাকায় নগদ টাকা বহনের ক্ষেত্রে পুলিশি সহযোগিতার প্রয়োজন হলে সিলেট মেট্রোপলিটন পুলিশের নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করুন।কন্ট্রোল রুম নম্বর: ০১৩২০-০৬৯৯৯৮


























