সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ট্রাফিক সপ্তাহ-২০২৬ এর সফল বাস্তবায়নে সহযোগিতার জন্য সিলেট মহানগরীর সর্বস্তরের নাগরিকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন ডিসি সারওয়ারকে পদায়ন করল সরকার সিলেটে ভারী বর্ষণ, সুরমা ও কুশিয়ারার ১২ দশমিক ০২ মিটার উচ্চতায় পানি বাড়ছে সিলেটের দুই মাজারে প্রশাসনিক হস্তক্ষেপ, নতুন দানবাক্স স্থাপন ও পূর্বের ডেগ ও দানবাক্স সিলগালা সিলেটে ভারতের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ও ঢলের কারণে তলিয়ে গেছে পর্যটনকেন্দ্র, সাময়িকভাবে বন্ধের ঘোষণা সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট প্রত্যাহার সিলেটে হামের উপসর্গে প্রাণ গেল তিন শিশুর সিলেটে শুভ উপনয়ন-সংস্কার অনুষ্ঠান ১৯ জুন মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক সিসিকের প্রশাসককে স্মারক উপহার দিল ইউএস বাংলা 

কিনব্রিজে ডালিম খুন, চট্টগ্রামে রাজ গ্রেপ্তার 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২০:২৫ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ৫৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেটের কিনব্রিজের উত্তরপ্রান্তে ছুরিকাঘাতে ডালিম মিয়া নামের এক যুবক খুনের মামলার আসামী রাজ আহমদ ওরফে আবদুল আহাদকে (২৪) গ্রেফতার করেছে র‌্যাব। 

শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন মুরাদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া রাজ ওই হত্যা মামলার এজহারনামীয় ২নং আসামী। 

রাজ আহমদ ওরফে আবদুল আহাদ সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার খানুয়া গ্রামের মৃত খায়রুল ইসলামের ছেলে। 

র‌্যাব জানায়, ডালিম মিয়ার হত্যাকারীরা তারা পূর্ব পরিচিত। হত্যাকান্ডের সাথে জড়িতরা চিহ্নিত চোর ও ছিনতাইকারী চক্রের সদস্য। গত ৭ আগস্ট রাত ১১টা ২৫ মিনিটের দিকে কিনব্রিজ এলাকায় ডালিমকে তার বন্ধুরা অপরাধমূলক কাজ করার প্রস্তাব দিলে সে প্রত্যাখান করে। একপর্যায়ে ডালিম তার বন্ধুদের অপরাধ কর্মকান্ড পুলিশকে জানানোর ভয় দেখায়। এতে ক্ষিপ্ত হয়ে রাজ পেছন থেকে ডালিমকে ধরে রাখে এবং ১নং আসামী শেখ মনির ওরফে কালা মনির ছুরিকাঘাত করে। সাথে বাকি বন্ধুরাও তাকে ছুরিকাঘাত করে মারাত্মক জখম করে পালিয়ে যায়। 

পরে আশপাশের লোকজন তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে ৮ আগস্ট দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এ ঘটনায় ডালিমের মা বাদি হয়ে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন। মামলার পর থেকে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং এরই ধারাবাহিকতায় রাজকে গ্রেফতার করে। 

প্রসঙ্গত, এর আগে ১১ আগস্ট মামলার ১নং আসামী শেখ মনির ওরফে কালা মনিরকে গ্রেফতার করেছিল র‌্যাব। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কিনব্রিজে ডালিম খুন, চট্টগ্রামে রাজ গ্রেপ্তার 

আপডেট সময় : ০১:২০:২৫ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫