সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ট্রাফিক সপ্তাহ-২০২৬ এর সফল বাস্তবায়নে সহযোগিতার জন্য সিলেট মহানগরীর সর্বস্তরের নাগরিকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন ডিসি সারওয়ারকে পদায়ন করল সরকার সিলেটে ভারী বর্ষণ, সুরমা ও কুশিয়ারার ১২ দশমিক ০২ মিটার উচ্চতায় পানি বাড়ছে সিলেটের দুই মাজারে প্রশাসনিক হস্তক্ষেপ, নতুন দানবাক্স স্থাপন ও পূর্বের ডেগ ও দানবাক্স সিলগালা সিলেটে ভারতের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ও ঢলের কারণে তলিয়ে গেছে পর্যটনকেন্দ্র, সাময়িকভাবে বন্ধের ঘোষণা সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট প্রত্যাহার সিলেটে হামের উপসর্গে প্রাণ গেল তিন শিশুর সিলেটে শুভ উপনয়ন-সংস্কার অনুষ্ঠান ১৯ জুন মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক সিসিকের প্রশাসককে স্মারক উপহার দিল ইউএস বাংলা 

চলে গেলেন প্রথম এভারেস্টজয়ী দলের শেষ জীবিত সদস্য কাঞ্চা শেরপা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫ ৬৩ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক : 

বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় করা প্রথম অভিযানের শেষ জীবিত সদস্য কাঞ্চা শেরপা মারা গেছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) নেপালের রাজধানী কাঠমান্ডুতে ৯২ বছর বয়সে তার মৃত্যু হয়েছে। খবর বিবিসি’র।

তার পরিবার জানিয়েছে, সাম্প্রতিক সময়ে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৫৩ সালে কাঞ্চা শেরপা মাত্র ১৯ বছর বয়সে যোগ দিয়েছিলেন এডমন্ড হিলারি ও তেনজিং নোরগের নেতৃত্বাধীন সেই ঐতিহাসিক অভিযানে।

৩৫ সদস্যের সেই অভিযাত্রিক দলে তিনি পর্বতারোহীদের সহায়তাকারী (পোর্টার) হিসেবে যুক্ত হন, যদিও আগে কখনো পাহাড়ে ওঠার অভিজ্ঞতা ছিল না তার। টানা দুই সপ্তাহেরও বেশি সময় ধরে চলা কঠিন যাত্রায় তিনি খাদ্য, তাঁবু ও বিভিন্ন সরঞ্জাম বহন করে বেস ক্যাম্প পর্যন্ত পৌঁছান। 

পরে তিনি ছিলেন সেই তিনজন শেরপার একজন, যারা ৮ হাজার মিটার (২৬ হাজার ২৪৭ ফুট) উচ্চতার ওপরে উঠতে পেরেছিলেন।

নেপালের অন্যান্য পর্বতারোহীরা কাঞ্চা শেরপাকে বর্ণনা করেছেন এক ‘দুর্দান্ত কিংবদন্তি’ ও ‘অনুপ্রেরণার উৎস’ হিসেবে।

এভারেস্ট অভিযানের পর তিনি আরও দুই দশক হিমালয়ের দুর্গম অঞ্চলে উচ্চপর্যায়ের পোর্টার হিসেবে কাজ করেন। তবে শেষ পর্যন্ত তার স্ত্রী অনুরোধ জানান বিপজ্জনক এসব যাত্রা বন্ধ করতে। আর তারপরই তিনি পর্বতারোহণের জীবন থেকে সরে আসেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চলে গেলেন প্রথম এভারেস্টজয়ী দলের শেষ জীবিত সদস্য কাঞ্চা শেরপা

আপডেট সময় : ০২:১৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫